• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

কবিতা

কবিতা ● সাইদুল ইসলাম, ফুয়াদ হাসান, নায়েম লিটু

Admin by Admin
এপ্রিল ২৭, ২০২৩
in কবিতা ও ছড়া, প্রচ্ছদ
0 0
0
কবিতা
0
SHARES
152
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

সাঁওতাল কিশোরীর রহস্যজনক মৃত্যু—সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

মতামত ○ যুবসমাজের অবক্ষয় ও মূল্যবোধের সংকট―ধর্ম, মানবতা ও বাংলাদেশের ভবিষ্যৎ ● জেমস আব্দুর রহিম রানা

‌মতামত ● আদিবাসীদের প্রাণের কথাগুলো শোনার কি কেউ নেই! ○ মিথুশিলাক মুরমু


বেলাভূমির গান

এই শহরের প্রতিটি মানুষকে আমি চিনি
কেমন বিষাদ
আর অভিমান-ভরা চোখে
তাকিয়ে থাকে তারা

রাষ্ট্র থেকে দূরে
অদৃশ্য মাটির দেয়ালে
লেখে তারা কোনো এক
বেলাভূমির গান

সেই গান গাইতে গাইতে
ছোটো শিশু থেকে
কখন যে আমিও
বুড়ো হয়ে গেলাম!

খোলা মাঠে

এই খোলা মাঠে
চাঁদের দিকে মুখ ক’রে আছে এক
মলিন মুখের ঘোড়া

শুকনো আর কর্কশ শব্দগুলো থেকে
উপচে পড়ছে ফেনা
ফেনায় ভাসছে মৃত পোকাগুলো

দৃষ্টি হারিয়ে ফেলেছে বুড়ো সহিষ
হয়ত মাঠের কোনও কোনায়
কারও আড়ষ্ট আঙুল ধ’রে

দৃষ্টি পেতে চাইছে আবার মৃত্যুর আগে

মূল্য

টাকায় অনেক কিছু লেখা থাকে
অনেক না বলা কথা, একটি বেনামি চিঠি
চুপসে যাওয়া কালি, কাটাছেঁড়া অনুরাগে

টাকায় ভেতরে কেউ থুতু জমা রাখে
দু-আঙুলে গুনে তোলা নেশাজাগা সিটি
শ্রমিকের ঘাম, কৃষকের শুকনো কান্নার ফাঁকে

লেখা থাকে, ‘ভুলো না আমায়’
টাকাগুলো হাতে-হাতে বিক্রি হয়ে যায়

প্রায়শ্চিত্য

এই যে খরা, দুপুরের চামড়া ঝলসানো রোদ
শরীরের রক্ত জল শ্রম কিংবা নোনা ঘামের এইসব জীবন—
কখনো কখনো ঝাপসা হয়ে আসে তাদের চোখ
কোনো বিকেলে, সন্ধ্যায়
একটু অবসরে, যদি মেলে ততটা সময়
অতটুকুতেই একেকজন অসীমে চোখ মেলা
সাধু কিংবা ফকির—যেন এইটুকু সময়ের জন্যই
নগ্ন পায়ে আগুনের ওপর হাঁটা
হয়ত কালকের ভবিষ্যতও জানা নেই কারো

তবু অগ্নি, তবু দগ্ধতা, ছাই ভস্ম
ঘরপোড়া গরু, ঘরপোড়া মানুষকে
সান্ত্বনার বাণী শোনাই আমরা
পরিপাটি পোশাকে, চকচকে অবয়বে

এই চতুরতা কিংবা নিরুপায়ের মুখোশে বন্দী অন্ধতা
ঘুচবে না আর কোনো আলোতে…

দুর্ভেদ্য দৃশ্য

অনেক রাত, অনেক সকাল চলে গেলেও
তুমি কেন আসো, কেন জানালার ভাঙা কাচ গলে
ফিরে এসে অট্টহাসিতে ভরিয়ে তোলো ঘর

নখ উল্টোবার ভয় দেখিয়ে তুমি
কতটাই বা আর ডাকাবুকো সাজবে

আমাদের পৃথিবীটাই যে রোজ উল্টে পড়ে
সকালে, দুপুরে, রাতে; সে খবর যদি জানতে…

Previous Post

পুনরুত্থিত যীশু ● নাহিদ বাবু

Next Post

মতামত ● বিশ্ববিদ্যালয় পরীক্ষা ও পাঠ্যপুস্তক নিয়ে খ্রিষ্টিয়ান শিক্ষার্থীরা বিপাকে >> মিথুশিলাক মুরমু

Admin

Admin

Next Post
মতামত ● বিশ্ববিদ্যালয় পরীক্ষা ও পাঠ্যপুস্তক নিয়ে খ্রিষ্টিয়ান শিক্ষার্থীরা বিপাকে >> মিথুশিলাক মুরমু

মতামত ● বিশ্ববিদ্যালয় পরীক্ষা ও পাঠ্যপুস্তক নিয়ে খ্রিষ্টিয়ান শিক্ষার্থীরা বিপাকে >> মিথুশিলাক মুরমু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 4 3 3 6 5
Users Today : 44
Views Today : 55
Total views : 186359
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In