বিভাগীয় সম্পাদক ● রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘অধ্যক্ষ সম্মিলন ও বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৩’। আজ ১৬ জুলাই রবিবার সকাল ১০টায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীও।
১৫ জুলাই শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান। সারা দেশ থেকে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ২৫৭টি কলেজের অধ্যক্ষ এই অনুষ্ঠানে অংশ নেবেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন ও অসচ্ছল মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তি তুলে দেবেন প্রধানমন্ত্রী। এছাড়াও অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১০টি শিক্ষা সংক্রান্ত উন্নয়ন কাজের উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে অনুষ্ঠান আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সারা দেশের অধ্যক্ষরা অনুষ্ঠানে অংশ নিতে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।





Users Today : 131
Views Today : 169
Total views : 182017
