• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

দক্ষিণ কোরিয়ায় বন্যা-ভূমিধসে অন্তত ৩১ জনের মৃত্যু

দক্ষিণ কোরিয়ায় বন্যা-ভূমিধসে অন্তত ৩১ জনের মৃত্যু

Admin by Admin
জুলাই ১৬, ২০২৩
in আন্তর্জাতিক, খবর, প্রচ্ছদ
0 0
0
দক্ষিণ কোরিয়ায় বন্যা-ভূমিধসে অন্তত ৩১ জনের মৃত্যু
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

মতামত ○ যুবসমাজের অবক্ষয় ও মূল্যবোধের সংকট―ধর্ম, মানবতা ও বাংলাদেশের ভবিষ্যৎ ● জেমস আব্দুর রহিম রানা

‌মতামত ● আদিবাসীদের প্রাণের কথাগুলো শোনার কি কেউ নেই! ○ মিথুশিলাক মুরমু

মতামত ° আদিবাসী দিবস: বরেন্দ্রভূমির আদিবাসীদের চাপা কান্না > মিথুশিলাক মুরমু

বিভাগীয় সম্পাদক ● দক্ষিণ কোরিয়ায় টানা কয়েকদিনের তুমুল বর্ষণ আর বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩১ জন। তাদের মধ্যে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে চেওংজু এলাকার বন্যা কবলিত একটি টানেলে আটকা পড়া বাসের ভেতর থেকে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারি বর্ষণে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন এলাকায় ভূমিধস এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুর্গত এলাকাগুলো থেকে এ পর্যন্ত সাড়ে সাত হাজার মানুষকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
বিবিসি জানিয়েছে, উত্তর চুংচেওং প্রদেশের বন্যা কবলিত চেওংজু টানেলে কত মানুষ আটকা পড়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে অন্তত ১৯টি গাড়ি সেখানে আটকে আছে বলে খবর আসছে।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, চেওংজু শহরের ওই টানেলটি হঠাৎ ঢলের কবলে পড়ে। এত দ্রুত সেটি জলমগ্ন হয়ে পড়ে যে, গাড়ি চালকরা সরে যাওয়ার সময় পাননি।
বেশিরভাগ প্রাণহানি ঘটেছে উত্তর গিয়ংসাংয়ের পার্বত্য অঞ্চলে, যেখানে ভূমিধসে বিলীন হয়ে গেছে বহু ঘরবাড়ি।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার দেশটিতে প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এমনিতে দক্ষিণ কোরিয়ায় সারা বছরে ১০০০ থেকে ১৮০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
আকাশ থেকে তোলা বন্যাকবলিত এলাকার ছবিতে দেখা গেছে, বাদামী কাদা মেশা পানির উচ্চতা এতটা বেশি যে, শুধুমাত্র ছাদের উপরের অংশই পানির বাইরে রয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ হাজার হাজার ক্ষতিগ্রস্ত মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে, প্রধানমন্ত্রী হান ডাক-সু সেনাবাহিনীকে উদ্ধার অভিযানে অংশ নিতে বলেছেন।
বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, শনিবার ভোরে, গোয়েসান বাঁধ উপচে পড়তে শুরু করলে ওই এলাকার প্রায় ৬,৪০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়।
বাঁধের কাছাকাছি নিচু এলাকার কিছু গ্রাম এবং অনেক সড়ক ডুবে গেছে। সেসব গ্রামে বাসিন্দাদের অনেকে বাড়িতে আটকা পড়েছেন।
শুক্রবার রাতে উত্তরের চুংচেং এলাকায় ভূমিধসের কারণে একটি ট্রেন লাইনচ্যুত হয়। তাতে একজন প্রকৌশলী আহত হন। ট্রেনে সে সময় কোনো যাত্রী না থাকায় বড়ো ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়। দক্ষিণ কোরিয়ার রেল পরিচালানাকারী কোম্পানি কোরাইল জানিয়েছে, বন্যার কারণে বহু ট্রেনের যাত্রা স্থগিত করা হয়েছে।
আগামী বুধবার পর্যন্ত আরও বৃষ্টির পূর্বাভাস দিয়ে দেশটির আবহাওয়া অফিস বলেছে, আবহাওয়ার পরিস্থিতি গুরুতর বিপদ ডেকে আনতে পারে।

Previous Post

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন আজ, প্রধানমন্ত্রী প্রধান অতিথি

Next Post

বুড়িগঙ্গায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে ওয়াটার বাস ডুবি, ৩ জনের লাশ উদ্ধার

Admin

Admin

Next Post
বুড়িগঙ্গায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে ওয়াটার বাস ডুবি, ৩ জনের লাশ উদ্ধার

বুড়িগঙ্গায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে ওয়াটার বাস ডুবি, ৩ জনের লাশ উদ্ধার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 4 3 1 9 0
Users Today : 30
Views Today : 44
Total views : 186146
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In