• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

ঈদুল আজহার আগেই আসছে নতুন নোট

ঈদুল আজহার আগেই আসছে নতুন নোট

Admin by Admin
মে ৪, ২০২৫
in খবর, প্রচ্ছদ
0 0
0
ঈদুল আজহার আগেই আসছে নতুন নোট
0
SHARES
27
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

আজ পবিত্র ইস্টার সানডে

বিশেষ নিবন্ধ ● রক্ত ▌ পাস্টর এএম চৌধুরী

বিশেষ নিবন্ধ ● না চিনি আমার প্রকৃত ঈশ্বর, না চিনি আমার প্রতিবেশী ▌ডা. অলোক মজুমদার

বিভাগীয় সম্পাদক ● মে মাসের শেষের দিকে অর্থাৎ পবিত্র ঈদুল আজহার আগেই বাজারে আসছে নতুন নকশার নোট। দুই টাকা থেকে এক হাজার টাকার নোটে থাকবে ‘জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি’ ছাড়াও দেশের ঐতিহ্য ও সংস্কৃতির নানা নিদর্শন। তবে এই নতুন নোটগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকছে না।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোটের ডিজাইন ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে এবং ছাপার কাজ শুরু হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ‘সাধারণ মানুষের মতো আমিও ধারণা করছি—নতুন নোটে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতির পাশাপাশি দেশের ঐতিহ্য ও সংস্কৃতির নিদর্শন থাকতে পারে। মে মাসের শেষের দিকে এই নতুন নোট বাজারে ছাড়া হবে। নতুন ৯ ধরনের নোট ছাপানো হলেও সবগুলো এখনই পাওয়া যাবে না।’
বাজারে নতুন নোটের সংকট তীব্র আকার ধারণ করেছে। ভল্টে বঙ্গবন্ধুর ছবি-সংবলিত বিপুল পরিমাণ নোট মজুত থাকলেও সরকারের নির্দেশনায় তা বাজারে ছাড়া বন্ধ রয়েছে। ফলে খোলাবাজারে ছেঁড়াফাটা নোটের পরিমাণ বেড়েছে। এতে ভোগান্তির পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়ছেন সাধারণ মানুষ।
চাহিদা থাকা সত্ত্বেও ব্যাংকগুলোও গ্রাহককে বঙ্গবন্ধুর ছবি-সংবলিত নোট দিতে পারছে না। ব্যাংকগুলোর ভল্টে প্রায় ১৫ হাজার কোটি টাকার নতুন নোট মজুত থাকলেও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সেগুলো বিতরণ বন্ধ রয়েছে।
ব্যাংক ও এটিএম বুথে নতুন নোট সরবরাহ বন্ধ থাকায় নগদ লেনদেনে দেখা দিয়েছে সংকট। পুরোনো ও ছেঁড়াফাটা নোট দিয়ে কেনাকাটা করতে গিয়ে বিড়ম্বনায় পড়ছেন গ্রাহকরা। গুলিস্তান ও মতিঝিল এলাকায় অনেকে অতিরিক্ত টাকা দিয়ে নোট পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন।
টাকশালের সক্ষমতা অনুযায়ী, বছরে সর্বোচ্চ ১২০ কোটি পিস নতুন নোট ছাপানো সম্ভব, যেখানে চাহিদা প্রায় ১৫০ কোটি পিস। এ প্রেক্ষাপটে প্রাথমিকভাবে চার ধরনের নোটের ডিজাইন পরিবর্তনের মাধ্যমে ধাপে ধাপে সব নোটই নতুন রূপে আনা হবে।
সরকার পরিবর্তনের পর গত ৮ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় নতুন নোট ছাপানোর সিদ্ধান্ত অনুমোদন হয়। এর ভিত্তিতে সরকার, কেন্দ্রীয় ব্যাংক এবং চিত্রশিল্পীদের সমন্বয়ে তৈরি কমিটি ডিজাইন চূড়ান্ত করে।
নতুন নোটে দেশীয় ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্য ও জুলাই বিপ্লবের গ্রাফিতি যুক্ত করা হয়েছে। তবে এক্ষেত্রে বঙ্গবন্ধুর ছবি বাদ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।
এখন অপেক্ষা মে মাসের শেষ দিকের, তখন বাজারে সীমিত আকারে হলেও মিলবে নতুন টাকা।

Previous Post

দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে আরও ১১৩৭ জন গ্রেফতার

Next Post

প্রাইজ বন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত: প্রথম পুরস্কার ০২৬৪২৫৫

Admin

Admin

Next Post
প্রাইজ বন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত: প্রথম পুরস্কার ০২৬৪২৫৫

প্রাইজ বন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত: প্রথম পুরস্কার ০২৬৪২৫৫

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 3 9 4 4
Users Today : 24
Views Today : 30
Total views : 175442
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In