বিভাগীয় সম্পাদক ● দেশব্যাপী পুলিশের চলমান বিশেষ অভিযানে সারা দেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ১৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৬৬৯ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৪৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ ১ মে বৃহস্পতিবার পুলিশ সদরদফতরে এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় (৩০ এপ্রিল) দেশব্যাপী পুলিশ সদস্যরা একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ১৩৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
এসময় একটি পিস্তল, একটি দেশীয় তৈরি এলজি, ১ রাউন্ড গুলি, একটি গুলির খোসা, ৫ রাউন্ড কার্তুজ, ৫ রাউন্ড শর্টগানের শীশা বুলেট ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।
পুলিশ সদরদফতর আরও জানায়, সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





Users Today : 24
Views Today : 30
Total views : 175442
