• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

ঘর-গৃহস্থালি ● রেফ্রিজারেটরের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মাংস সংরক্ষণ

ঘর-গৃহস্থালি ● রেফ্রিজারেটরের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মাংস সংরক্ষণ

Admin by Admin
জুন ১৫, ২০২৪
in জীবনযাপন, প্রচ্ছদ
0 0
0
ঘর-গৃহস্থালি ● রেফ্রিজারেটরের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মাংস সংরক্ষণ
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

আজ পবিত্র ইস্টার সানডে

বিশেষ নিবন্ধ ● রক্ত ▌ পাস্টর এএম চৌধুরী

বিশেষ নিবন্ধ ● না চিনি আমার প্রকৃত ঈশ্বর, না চিনি আমার প্রতিবেশী ▌ডা. অলোক মজুমদার

কোরবানির সব থেকে বড়ো ভয় আর কাজের একটি হচ্ছে সঠিক উপায়ে সংরক্ষণ। একে তো সব মাংস সঠিকভাবে সংরক্ষণ করতে হবে অন্যদিকে ঠিকমতো রাখতে না পারলে মাংস নষ্ট হয়ে যাবার ঝুঁকিও তিরি হবে। যেকোনো কিছু রেফ্রিজারেটরে দীর্ঘদিন সংরক্ষণ করতে হলে সবার আগে দরকার এটিকে পরিষ্কার রাখা।
রেফ্রিজারেটরের পরিছন্নতা
ঈদের কয়েকদিন আগেই রেফ্রিজারেটর পরিষ্কারের দিকে মন দিন। প্রথমে ফ্রিজ বন্ধ করে নিন। তাতে বরফ সব গলে যাবে। কয়েক ঘণ্টা পর সব বক্স আর চেম্বার খুলে নিয়ে ভালো করে সাবান পানি দিয়ে ধুয়ে নিন। এবার মুছে নিন বা হাল্কা রোদে শুকান।
ফ্রিজের ভেতরটা একটা ভেজা কাপড় বা তুলা দিয়ে ভালো করে মুছে নিন। কিছুক্ষণের জন্য দরজা খুলে রাখুন। তাতে ভেতরের গন্ধ বের হয়ে যাবে। ফ্রিজের বাইরের অংশটি ভালো করে ডেটল বা ডিটারজেন্ট দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করুন। এবার সব বক্স আর চেম্বার আবার জায়গামতো বসান।
সতর্কতা
১. ফ্রিজ পরিষ্কারের সময় অবশ্যই ইলেক্ট্রিক কানেকশন অফ করে নেবেন।
২. ধার কিছু দিয়ে ঘষলে দাগ বসে যেতে পারে।
৩. সাবান দিয়ে ফ্রিজের ভেতরটা পরিষ্কার না করাই ভালো। তাতে অনেক সময় সাবানের গন্ধ থেকে যাওয়ার ভয় আছে।
৪. ভালো করে না মুছে চেম্বার বসাবেন না।
৫. ফ্রিজে খোঁচা দিয়ে কিছু তুলবেন না বা ফ্যানের খুব কাছে কিছু না রাখাই ভালো।
মাংস সংরক্ষণ
কাঁচা মাংস খুবই পচনশীল। তাই বরফ করে কাঁচা মাংসে অণুজীব মেরে ফেলতে হবে। ভুল পদ্ধতিতে কাঁচা মাংস সরক্ষণ করলে খাদ্যে বিষক্রিয়া তৈরি করতে পারে। তবে কাঁচা মাংস সংরক্ষণের আগে সঠিক নিয়মগুলো মানলে কয়েক মাস এমনকি বছর ধরেও মাংস ভালো থাকে।
কীভাবে সংরক্ষণ করবেন

  • মাংস এনেই ফ্রিজে রাখা জরুরি। কিন্তু পরিষ্কার না করে নয়। পুরোপুরি পরিষ্কার করতে না পারলেও পানি দিয়ে কিছু সময় ধুয়ে মাংসে লেগে থাকা রক্ত ধুয়ে নিতে হবে। কারণ, রক্তসহ মাংস দীর্ঘদিন ফ্রিজে রাখলে ব্যাকটেরিয়া আক্রমণ করে। এ ছাড়া এতে মাংসে একধরনের গন্ধও তৈরি হয়।
  • মাংস পলিথিন বা পাত্রে না রেখে শুধু ফেলে রাখা যাবে না। এতে মাংসের গুণাগুণ নষ্ট হয়। যতখানি সম্ভব মুখ বন্ধ পাত্র বা পলিথিনের মুখ বন্ধ করে ফ্রিজে রাখতে হবে। এতে বরফ হওয়া মাংস বের করতেও সুবিধা।
  • কাঁচা মাংস ডিপ ফ্রিজে আস্ত অবস্থায় রাখলে তা প্রায় ১ বছর পর্যন্ত ভালো থাকে। আর কাটা অবস্থায় ৫-৬ মাসের মধ্যে রান্না করাই উত্তম।
  • মাংস প্রয়োজন বুঝে ছোটো ছোটো প্যাকেটে সংরক্ষণ করুন। এতে যেদিন যে প্যাকেটটি প্রয়োজন, সেটিই নামাতে পারবেন।
    মাংস রাখার সময়
  • ফ্রিজে মাংস গুছিয়ে রাখতে হবে। এলোমেলো ও গাদাগাদি করে মাংস রাখা সঠিন সংরক্ষণের নিয়ম নয়।
  • ফ্রিজে মাংস রাখলে দুটি প্যাকেটের মাঝে একটি দূরত্ব রাখুন। এতে বাতাস চলাচল করতে পারবে।
  • মাংসে অপ্রয়োজনীয় হাড় ও তেল-চর্বি থাকলে তা কেটে ফেলে দিতে হবে। কারণ বরফ হলে পরবর্তিতে পরিষ্কার করা কঠিন।
  • যে মাংস একটু থেঁতলে নিতে চান, তা ফ্রিজে রাখার আগেই নিতে হবে। কারণ, বরফ হলে তা তাজা মাংসের মতো থাকবে না।
  • মাংস যদি দীর্ঘদিন ফ্রিজে রাখার পরিকল্পনা থাকে, তবে অবশ্যই ওপরে একটু লবণ ছিটিয়ে নিতে পারেন। এতে মাংসের স্বাদ, গুণাগুণ ও ঘ্রাণ ভালো থাকবে।
    মাংস বের করার পর
  • মাংস সরাসরি পানিতে ভিজিয়ে বরফ ছাড়ানো ঠিক নয়; বরং পলিথিন বা পাত্র ভিজিয়ে রাখুন। বরফ ছেড়ে দিলে পানি দিয়ে ধুয়ে সঙ্গে সঙ্গে রান্না করে ফেলুন।
  • মাংসের রং, গন্ধ ও স্বাদ ঠিক রাখতে বেশি পানিতে ধোয়া বা বারবার ফ্রিজ থেকে বের করা যাবে না। জেসমিন জাহান
Previous Post

মুক্তকথা ● জীবনের যেখানেই অন্ধকার ঘুটঘুটে কালো, সেখানেই জ্বালিয়ে দাও নিজের মনের আলো ■ ডা. অলোক মজুমদার

Next Post

ইসলাম ও জীবন ● ইসলামে কোরবানির অবশ্য পালনীয় নির্দেশনা ■ মাওলানা জাহিদ হোসেন

Admin

Admin

Next Post
ইসলাম ও জীবন ● ইসলামে কোরবানির অবশ্য পালনীয় নির্দেশনা ■ মাওলানা জাহিদ হোসেন

ইসলাম ও জীবন ● ইসলামে কোরবানির অবশ্য পালনীয় নির্দেশনা ■ মাওলানা জাহিদ হোসেন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 3 9 6 4
Users Today : 18
Views Today : 20
Total views : 175464
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In