• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

হিলি চেকপোস্ট দিয়ে ফিরছেন ভারতে আটকেপড়া বাংলাদেশিরা

Admin by Admin
মে ১৯, ২০২১
in Uncategorized, প্রচ্ছদ
0 0
0
হিলি চেকপোস্ট দিয়ে ফিরছেন ভারতে আটকেপড়া বাংলাদেশিরা
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

হিলি চেকপোস্ট দিয়ে ফিরছেন ভারতে আটকেপড়া বাংলাদেশিরা

RelatedPosts

আজ পবিত্র ইস্টার সানডে

বিশেষ নিবন্ধ ● রক্ত ▌ পাস্টর এএম চৌধুরী

বিশেষ নিবন্ধ ● না চিনি আমার প্রকৃত ঈশ্বর, না চিনি আমার প্রতিবেশী ▌ডা. অলোক মজুমদার

বিভাগীয় সম্পাদক ● তিন দিন আটকে থাকার পর অনুমোদন জটিলতা কাটিয়ে অবশেষে ভারতে আটকেপড়া বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরতে শুরু করেছেন। আজ ১৯ মে বুধবার বিকাল ৪টা পর্যন্ত হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নারী-পুরুষ শিশুসহ ৩৭ জন দেশে ফিরেছেন। এদের মধ্যে অসুস্থ হওয়ায় চার জন করে মোট আট জনকে রংপুর ও দিনাজপুরে পাঠানো হয়েছে।
কলকাতাস্থ বাংলাদেশের উপ-হাইকমিশনের এনওসি এবং করোনার নেগেটিভ সনদ নিয়ে দেড়টার দিকে তারা দেশে প্রবেশ করতে শুরু করেন। এসময় সীমান্তের শূন্যরেখায় পুলিশ, বিজিবিসহ স্থানীয় প্রশাসন তাদের রিসিভ করে নির্ধারিত তথ্য সংগ্রহ কেন্দ্রে নিয়ে আসেন। সেখান থেকে তাদের ইমিগ্রেশন চেকপোস্টে স্বাস্থ্য চেকআপ ও ইমিগ্রেশন কার্যক্রমের জন্য নিয়ে যাওয়া হয়। এসময় সেখানে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ওসি ফেরদৌস ওয়াহিদসহ অনেকে উপস্থিত ছিলেন।
দেশে ফেরা যাত্রীরা জানান, চিকিৎসার জন্য বিমানযোগে বা সড়কপথে বিভিন্ন ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তারা ভারতের চেন্নাই ও বেঙ্গালুরে চিকিৎসার জন্য যান। কিন্তু করোনার কারণে সীমান্ত বন্ধ করে দেওয়ায় তারা দেশে প্রবেশ করতে পারেননি। এদের মধ্যে অনেকেই দু’মাস ধরে ভারতে আটকা ছিলেন। সম্প্রতি ভারতের কলকাতার বাংলাদেশ হাইকমিশনে থেকে দেশে ফেরার জন্য এনওসি পাওয়ার পর সেখানে দু’দফা করোনা টেস্ট করে তারপরে আমরা ভারতের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে আসি। কিন্তু সেখানে অনুমতি না দেওয়ার কারণে গত তিন দিন ধরে আমরা দেশে প্রবেশ করতে পারিনি। ইমিগ্রেশন ও কাস্টমস কর্তৃপক্ষ ছাড়পত্র দেওয়ায় হিলি দিয়ে দেশে ফিরলাম। তাদের মতো তিনশ’ জনের এই পথ দিয়ে এনওসি ইস্যু করা হয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি সেকেন্দার আলী জানান, করোনার কারণে গতবছরের মার্চ থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের মাঝে যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ ছিল। সম্প্রতি ভারতে আটকেপড়া যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে গত ১৬ মে থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম চালু হয়। তবে ভারতের হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের অনুমোদন না পাওয়ায় গত তিন দিন ধরে চেকপোস্ট দিয়ে যাত্রী আগমন-বহির্গমন শুরু হয়নি। তবে বুধবার দুপুর থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে যাত্রী আগমন-বহির্গমন শুরু হয়েছে, সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে তাদেরকে রিসিভ করা হয়। পর্যায়ক্রমে ভারত অভ্যন্তরে যত বাংলাদেশি আটকা আছে অনুমোদন স্বাপেক্ষে তাদেরকে দেশে ফিরিয়ে নেওয়া হবে।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিন্ধান্ত অনুযায়ী দুপুরে চিকিৎসা নিতে গিয়ে ভারতে আটকে পড়া বাংলাদেশিরা এনওসি ও করোনার সনদ নিয়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরে আসেন। তাদের পাসপোর্ট জমা নেওয়াসহ স্বাস্থ্য পরীক্ষা ও করোনার অ্যান্টিজেন টেস্টসহ সব দফতরের কার্যক্রম সম্পন্ন করে যারা নন-কোভিড তাদেরকে নির্ধারিত স্থানীয় তিনটি আবাসিক হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হচ্ছে। আর যারা অসুস্থ তাদের হাসপাতালে পাঠানো হচ্ছে। ইতোমধ্যে আট জনকে অসুস্থ হওয়ায় রংপুর ও দিনাজপুর মেডিক্যালে পাঠানো হয়েছে। এছাড়াও যদি কোভিড পজেটিভ হয় তাদেরকে নির্ধারিত আইসোলেশন সেন্টারে পাঠানো হবে।

Previous Post

নির্বিচারে বিমান হামলায় ৫২ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত—জাতিসংঘ

Next Post

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জনের প্রাণহানী

Admin

Admin

Next Post
টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জনের প্রাণহানী

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জনের প্রাণহানী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 6 2 1 2
Users Today : 58
Views Today : 69
Total views : 177954
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In