• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জনের প্রাণহানী

Admin by Admin
মে ১৯, ২০২১
in প্রচ্ছদ, বিশেষ খবর
0 0
0
টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জনের প্রাণহানী
0
SHARES
41
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

আজ পবিত্র ইস্টার সানডে

বিশেষ নিবন্ধ ● রক্ত ▌ পাস্টর এএম চৌধুরী

বিশেষ নিবন্ধ ● না চিনি আমার প্রকৃত ঈশ্বর, না চিনি আমার প্রতিবেশী ▌ডা. অলোক মজুমদার

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জনের প্রাণহানী

বিভাগীয় সম্পাদক ● টাঙ্গাইলে পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছেন। আজ ১৯ মে বুধবার টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুরে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন, মির্জাপুরের পাকুল্লাতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় তিন জন ও ঘাটাইলে ট্রাক চাপায় একজনসহ মোট ছয় জন নিহত হন। পৃথক চারটি ঘটনায় আরও সাত জন আহত হয়েছেন।
টাঙ্গাইল সদর
দুপুরে দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সদর উপজেলার আশেকপুর বাইপাস সংলগ্ন ইন্দুটিয়া এলাকায় মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে অপর সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিকশার দুই জন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় আহত চার জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- ভূঞাপুর উপজেলার রামপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে খন্দকার আফজার হোসেন (৩৮)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মো. নবীন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে করটিয়া হাট বাইপাস এলাকায় ঢাকাগামী একটি মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে পড়ে যায়। এতে মিনিট্রাকে থাকা দুই জন গুরুতর আহন হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আহতরা সিরাজগঞ্জ জেলার বাসিন্দা। টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মাদ ইদ্রিচ এ তথ্য নিশ্চিত করেছেন।
মির্জাপুর
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুর উপজেলার পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় তিন জন নিহত হন। এসময় আহত হন আরও একজন। নিহতরা হলেন- মাইক্রোবাস চালক হাসান (৩০), হেলপার ইমন (২৫) ও যাত্রী গোলাম মওলা শামীম (২৪)। এ ঘটনায় আহত মাইক্রোবাসের যাত্রী মিমকে (২০) কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত চালক ও হেলপারের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া এলাকায়। নিহত শামীম ও আহত মিম সম্পর্কে স্বামী-স্ত্রী। তাদের বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায়।
ঘাটাইল
উপজেলার হামিদপুরে দুপুরে ট্রাক চাপায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছেন। নিহতের পরিচয় শনাক্তে চেষ্টা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট থানার পুলিশ।

Previous Post

হিলি চেকপোস্ট দিয়ে ফিরছেন ভারতে আটকেপড়া বাংলাদেশিরা

Next Post

২৪ ঘণ্টায় মৃত্যু ৩৭ এবং শনাক্ত এক হাজার ৬০৮

Admin

Admin

Next Post
২৪ ঘণ্টায় মৃত্যু  ৪০, শনাক্ত এক হাজার ১৪০

২৪ ঘণ্টায় মৃত্যু ৩৭ এবং শনাক্ত এক হাজার ৬০৮

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 6 2 1 2
Users Today : 58
Views Today : 69
Total views : 177954
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In