• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
রবিবার, জুন ২১, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

নির্বিচারে বিমান হামলায় ৫২ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত—জাতিসংঘ

Admin by Admin
মে ১৯, ২০২১
in প্রচ্ছদ
0 0
0
নির্বিচারে বিমান হামলায় ৫২ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত—জাতিসংঘ

A Palestinian man runs for cover during an Israeli air strike near the site of a tower building which was destroyed in earlier strikes, amid a flare-up of Israeli-Palestinian violence, in Gaza City May 13, 2021. REUTERS/Suhaib Salem

0
SHARES
31
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

মতামত ● মহাকবি মাইকেল মধুসূদন দত্ত পরিণত হচ্ছেন—এম.এম দত্ত ○ মিথুশিলাক মুরমু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আবার শুরু হচ্ছে

ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, প্রাণহানি ৮

নির্বিচারে বিমান হামলায় ৫২ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত—জাতিসংঘ

বিভাগীয় সম্পাদক ● ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচারে বিমান হামলায় ক্ষয়ক্ষতির একটি চিত্র উঠে এসেছে জাতিসংঘের হিসাবে। সংস্থাটি গতকাল মঙ্গলবার বলেছে, ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত ৫২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গাজা উপত্যকায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সাড়ে চার শ ভবন। খবর রয়টার্স, বিবিসি, সিএনএন।
ইসরায়েলের বিমান হামলা নিয়ে গতকাল একটি বিবৃতি দিয়েছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক বেসরকারি মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংগঠনটি বলেছে, ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়েছে, তা যুদ্ধাপরাধের সমান। যদিও ইসরায়েল তা অস্বীকার করেছে। দেশটির সামরিক বাহিনী বলেছে, তারা সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে, যাতে বেসামরিক নাগরিকদের হতাহত হওয়ার ঘটনা এড়িয়ে যাওয়া যায়।
জাতিসংঘের অফিস ফর দ্য কো–অর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্সের (ওসিএইচএ) মুখপাত্র ইয়েন্স লেয়ার্কে বলেন, গাজায় জাতিসংঘের পরিচালিত স্কুল রয়েছে ৫৮টি। এতে আশ্রয় নিয়েছেন প্রায় ৪৭ হাজার ফিলিস্তিনি।
ইয়েন্স লেয়ার্কে বলেন, ইসরায়েলের বিমান হামলায় ১৩২টি ভবন ধ্বংস হয়েছে। এ ছাড়া ৩১৬টি ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ছয়টি হাসপাতাল ও নয়টি প্রাথমিক স্বাস্থ্যসেবাকেন্দ্র রয়েছে। এই হামলার কারণে সুপেয় পানির সংকটে পড়েছেন প্রায় আড়াই লাখ গাজাবাসী।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে, এবারের সংঘাতে এ পর্যন্ত ২১৫ জন ফিলিস্তিনির প্রাণ গেছে। এর মধ্যে শিশু কমপক্ষে ৬১টি আর নারী ৩৬ জন। আহত হয়েছেন প্রায় ১ হাজার ৪০০ ফিলিস্তিনি। ইসরায়েলের পক্ষে প্রাণহানি ১২ জনের। এর মধ্যে শিশু দুটি। গত আট দিনে সবচেয়ে প্রাণহানি হয়েছে রোববার। ওই দিন অন্তত ৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এবারের এই সংঘাতকে বলা হচ্ছে ২০১৪ সালের পর সবচেয়ে ভয়াবহ সংঘাত।
এদিকে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলো এ পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার রকেট ছুড়েছে। এ হামলার জবাবে ইসরায়েলি হামলায় প্রায় ১৩০ জন হামাস যোদ্ধা নিহত হয়েছেন। এ ছাড়া অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছেন ৩০ জন।
এদিকে গাজার নিয়ন্ত্রণকারী সংগঠন হামাস ও পশ্চিম তীরের নিয়ন্ত্রণকারী ফাতাহের আহ্বানে ফিলিস্তিন ভূখণ্ডে গতকাল ধর্মঘট পালিত হয়েছে।
কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল-জাজিরা জানায়, দখল করা পশ্চিম তীরে ধর্মঘট চলাকালে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি এক বিবৃতিতে বলেছে, ওই সংঘর্ষে প্রায় ১০০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। এদিকে জেরুজালেমের দামেস্ক গেট থেকে তিন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
এর আগে গত সোমবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎজ বলেছেন, ‘পরিস্থিতি পুরোপুরি ও দীর্ঘ মেয়াদে শান্ত না হওয়া পর্যন্ত আমরা লড়াই থামাব না।’ তিনি আরও বলেন, ইসরায়েলের পুরো সীমান্তজুড়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) প্রস্তুত রয়েছে। ইসরায়েলি নাগরিক বা সার্বভৌমত্বের জন্য যেকোনো বিদেশি হুমকি প্রতিহত করা হবে।

Previous Post

রোজিনা ইসলাম অবশ্যই ন্যায়বিচার পাবেন—আইনমন্ত্রী

Next Post

হিলি চেকপোস্ট দিয়ে ফিরছেন ভারতে আটকেপড়া বাংলাদেশিরা

Admin

Admin

Next Post
হিলি চেকপোস্ট দিয়ে ফিরছেন ভারতে আটকেপড়া বাংলাদেশিরা

হিলি চেকপোস্ট দিয়ে ফিরছেন ভারতে আটকেপড়া বাংলাদেশিরা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 9 9 5 0
Users Today : 28
Views Today : 32
Total views : 182181
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In