বিভাগীয় সম্পাদক ● ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় সহকারী সার্জন পদে ২ হাজার ৭০০টি এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০টিসহ মোট ৩ হাজার স্বাস্থ্য ক্যাডার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
গত ২৯ মে বৃহস্পতিবার এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার অনলাইন আবেদন এবং ফি জমাদান শুরু হবে ১ জুন সকাল ১০টা থেকে। আবেদন শেষ হবে ২৫ জুন সন্ধ্যা ৬টায়। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ অর্থাৎ ২৫ জুন সন্ধ্যা ৬টার মধ্যে সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে ইউজার আইডি পাওয়া প্রার্থীরাই কেবল ওই সময়ের পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ ২৮ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের মধ্যে ফি জমা দিতে পারবেন।
বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd)-এ অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd)-এ পাওয়া যাবে।





Users Today : 128
Views Today : 165
Total views : 182013
