বিভাগীয় সম্পাদক ● রাজধানীর পুরানা পল্টনে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। পরে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
আজ ২ জুন সোমবার সকাল ৬টা ৫৫ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা খায়রুল ইসলাম রনি অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, পুরানা পল্টনে একটি ১০তলা ভবনের ৬তলায় আগুন লাগে। সকালে সড়ক ফাঁকা থাকায় খবর পেয়ে ৭টা ১ মিনিটেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। পাঁচটি ইউনিট মাত্র ১৭ মিনিটের প্রচেষ্টায় সকাল ৭টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের এই কর্মকর্তা।





Users Today : 137
Views Today : 177
Total views : 182025
