বিবর্তন ডেস্ক ● বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ছাড়িয়েছে। বাংলাদেশ সময় ১৪ এপ্রিল সোমবার সকালে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ তথ্য জানিয়েছেন। করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। বিভিন্ন দেশের সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ১৯ হাজার ৯১৩।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৮১ হাজার ৯১৮। মৃত্যু হয়েছে ২৩ হাজার ৬০৮ জনের। মৃতের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ২০ হাজার ৪৬৫। আর আক্রান্ত হয়েছে এক লাখ ৫৯ হাজার ৫১৬ জন।
মৃতের হিসাবে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে মৃতের সংখ্যা ১৭ হাজার ৭৫৬। মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৭০ হাজার ৯৯।
করোনাভাইরাসের মহামারি এখনও সবচেয়ে খারাপ পরিস্থিতিতে পৌঁছায়নি বলে সম্প্রতি সতর্ক করে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, সিরিয়া, লিবিয়া ও ইয়েমেনের মতো সংঘাত কবলিত দেশগুলোতে সংক্রমণ শুরু হলে পরিস্থিতি আরও বিপর্যয়কর হয়ে উঠতে পারে।





Users Today : 65
Views Today : 76
Total views : 177961
