• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
রবিবার, জুন ২১, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

বরিশালে চিকিৎসক, নার্সসহ ৬ জন করোনায় আক্রান্ত

Admin by Admin
এপ্রিল ১৪, ২০২০
in প্রচ্ছদ
0 0
0
বরিশালে চিকিৎসক, নার্সসহ ৬ জন করোনায় আক্রান্ত
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

বিবর্তন ডেস্ক ● বরিশালে একজন চিকিৎসক, একজন নার্স, একজন স্বাস্থ্যকর্মীসহ মোট পাঁচজন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের পরীক্ষাগারে তাঁদের নমুনা পরীক্ষার পর গতকাল সোমবার রাতে প্রতিবেদন পাওয়া যায়।

RelatedPosts

মতামত ● মহাকবি মাইকেল মধুসূদন দত্ত পরিণত হচ্ছেন—এম.এম দত্ত ○ মিথুশিলাক মুরমু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আবার শুরু হচ্ছে

ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, প্রাণহানি ৮

আক্রান্ত পাঁচজন গৌরনদী, আগৈলঝাড়া ও বাবুগঞ্জের। তাঁরা সবাই বাড়িতে পৃথকভাবে চিকিৎসাধীন।

এর বাইরে ঢাকায় নমুনা পরীক্ষা শেষে গৌরনদীর আরও এক নারীর করোনায় আক্রান্ত হওয়ার প্রতিবেদন এসেছে। এ নিয়ে বরিশালে গতকাল ছয়জন করোনা–আক্রান্ত রোগী চিহ্নিত হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের একটি সূত্র জানায়, শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ করোনা পরীক্ষাগারে গতকাল ১৮টি নমুনা পরীক্ষা হয়। এগুলোর মধ্যে পাঁচজনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। এই ১৮ জনের মধ্যে অপর একজনের নমুনা পরীক্ষার প্রতিবেদন অনির্ণীত থাকায় আজ মঙ্গলবার পুনরায় সেটি পরীক্ষা করা হবে।

শনাক্ত হওয়া পাঁচজনের মধ্যে জেলার একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন নারী চিকিৎসক (২৭), একজন নার্স (২৫) ও একজন স্বাস্থ্যকর্মী (৩০) রয়েছেন। আক্রান্ত অপর দুজনের একজনের বয়স ৬০ ও অপরজনের বয়স ৪৫ বছর।

সূত্রটি আরও জানায়, শনাক্ত হওয়া পাঁচজনের মধ্য তিনজন বাবুগঞ্জের, একজন গৌরনদীর ও অপরজন আগৈলঝাড়া উপজেলার। তাঁদের মধ্যে তিনজনই নারী।

এক দিনে এত বেশি রোগী শনাক্ত হওয়ায় বরিশালের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা অনেকটা বিস্মিত। বিশেষ করে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে একজন চিকিৎসক ও দুজন স্বাস্থ্যকর্মী থাকার ঘটনায় উদ্বেগ বেড়েছে।

বরিশাল জেলা সিভিল সার্জন মনোয়ার হোসেন বলেন,  ‘আমরা চাইছি পুনরায় তাঁদের পরীক্ষাগুলো করাতে এবং সেটা সম্ভব হলে ঢাকায় পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।’

জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, আক্রান্ত ছয়জনের বাড়ি রাতেই লকডাউন করা হয়েছে। আজ খোঁজ নিয়ে আরও বেশ কিছু এলাকা ও বাড়ি লকডাউন করা হবে।

গত বৃহস্পতি থেকে সোমবার পর্যন্ত পাঁচ দিনে বরিশাল বিভাগে ১৬ জন করোনায় আক্রান্ত হলেন। তাঁদের মধ্যে দুজন মারা গেছেন। মৃত দুজনের মধ্যে একজন (৭০) বরগুনার আমতলী উপজেলার ও অপরজন দুমকি উপজেলার (৩২)। দুজনই বৃহস্পতিবার মারা যান। একজন নারায়ণগঞ্জের একটি হোসিয়ারি কারখানার শ্রমিক ছিলেন। আরেকজন মৃত্যুর আগে ঢাকা ভ্রমণ করেছিলেন।

Previous Post

কোভিড- ১৯ এর সাথে বাঙালির নববর্ষ

Next Post

১৯ লাখ ছাড়াল বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত

Admin

Admin

Next Post
১৯ লাখ ছাড়াল বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত

১৯ লাখ ছাড়াল বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 4 0 0 6 7
Users Today : 145
Views Today : 159
Total views : 182308
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In