• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
শনিবার, মে ২, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

স্বাদ-গন্ধের অনুভ‚তি না থাকলেই কোভিড নয়

Admin by Admin
সেপ্টেম্বর ১৪, ২০২০
in স্বাস্থ্য
0 0
0
স্বাদ-গন্ধের অনুভ‚তি না থাকলেই কোভিড নয়
0
SHARES
36
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

ভেষজ ● ধনেপাতার গুণাগুণ

মুক্তকথা ● পনেরটি কাজের চেষ্টা করুন ঔষধ কে দূরে রাখুন ▄ ডা. অলোক মজুমদার

বিশেষ নিবন্ধ ● উপমহাদেশে ইউনানী চিকিৎসা বিজ্ঞানের আগমন ও ক্রমবিকাশ ~ মোস্তফা কামাল

করোনা মহামারি শুরুর পর থেকে মানুষের দুশ্চিন্তা দাঁড়িয়েছে স্বাদ ও ঘ্রাণশক্তি। কারণ অনেকেই কোভিড-১৯-এর অন্যতম উপসর্গ হিসেবে স্বাদ ও ঘ্রাণশক্তি হারিয়ে ফেলার কথা বলছে। স্বাদ ও ঘ্রাণশক্তি হারিয়ে ফেলা ব্যক্তিদের লালারস পরীক্ষায় করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রমাণ মিলেছে। তবে কেউ স্বাদ ও ঘ্রাণশক্তি হারিয়ে ফেললেই যে কোভিড-১৯, এটা নিশ্চিত করে বলা যাবে না।
স্বাদ-গন্ধ হারিয়ে গেলেই যে তিনি করোনায় আক্রান্ত, তা মোটেও নয়। গন্ধের সঙ্গে স্বাদের সমস্যাও হবে। কিছু কোভিড-১৯ কেসের ক্ষেত্রে ঘ্রাণশক্তি সম্পূর্ণভাবে চলে যায়। কারো ক্ষেত্রে নাক বন্ধ হয়ে যায় বা নাক দিয়ে পানি পড়ে। কোভিড-১৯ ছাড়া অন্য ভাইরাসের ক্ষেত্রে সাধারণত শ্বাস নিতে সমস্যা হবে তবে তা সামান্য। এটা কিন্তু কোভিড নয়। অন্যদিকে কোভিডের ক্ষেত্রে ঘ্রাণশক্তি সম্পূর্ণ চলে গেলে নাকের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসে কম প্রভাব পড়ে। এক্ষেত্রে নাক দিয়ে শ্বাস নিতে খুব একটা সমস্যা হয় না।
স্নায়ুরোগ বিশেষজ্ঞদের মতে, ৩০ থেকে ৩২ শতাংশ করোনা আক্রান্ত রোগীর ক্ষেত্রেই স্নায়ুতন্ত্রে প্রভাব পড়ে। স্নায়ুতন্ত্রে প্রভাব পড়ছে বলেই স্বাদ ও ঘ্রাণশক্তির সমস্যা হচ্ছে। তবে সব ক্ষেত্রেই যে এটা করোনা হবে, সেটা নিশ্চিত করে বলা যাবে না। কোভিডে আক্রান্তের ক্ষেত্রে অনেকেই গন্ধ পাচ্ছে না, আবার অনেকের স্বাদ-গন্ধের অনুভ‚তি ফিরে আসতে সময় লাগছে। আবার অনেকের কোভিড-১৯ নেগেটিভ হয়েও স্বাদ-গন্ধের অনুভ‚তি ফিরে আসতে দুই থেকে তিন মাস সময় লাগছে।
স্বাদ-গন্ধের পাশাপাশি কোভিড এনকেফালাইটিসের (মস্তিষ্কের প্রদাহ) রোগী ২ থেকে ৩ শতাংশ। এক্ষেত্রে মস্তিষ্কের কোষ থেকে কোভিড ভাইরাসের অস্তিত্ব মিলেছে। কোভিড রক্তে ছড়িয়ে পড়লেও যেকোনো জায়গায় যেতে পারে, তাই প্রভাব পড়ছে মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রে।
এই উপসর্গ তিন-চার দিনের বেশি স্থায়ী হলে অবশ্যই নিজেকে আইসোলেশনে রাখতে হবে। চিকিৎসকের পরামর্শ নিয়ে কোভিড-১৯ টেস্ট করা উচিত। কারো কারো ক্ষেত্রে সমস্যাটা সাময়িক হলেও অনেকের দীর্ঘকালীন ক্ষতি হচ্ছে। তাই সচেতন থাকতে হবে।
কোভিডের ক্ষেত্রে শুধু নয়, অনেক ক্ষেত্রে যেকোনো ভাইরাল জ্বরেই স্বাদ-গন্ধ চলে যায়। শুধু স্বাদ-গন্ধ চলে গেলেই কোভিড-১৯, এমনটা নয়। সঙ্গে আরো কিছু দেখা প্রয়োজন। শুধু স্বাদ-গন্ধ চলে গেলেও আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিতে বলেন তিনি। অ্যাডেনো ভাইরাসের ক্ষেত্রে বা ফ্লু থেকেও স্বাদ-গন্ধের অনুভ‚তি চলে যায়। তবে কোভিড চিকিৎসার ক্ষেত্রে ক্লিনিক্যালি, অর্থাৎ শুধু উপসর্গ দেখে চিকিৎসার বিষয়টা নয়, পরীক্ষা করে দেখতেই হবে পজিটিভ আসছে কি না। উপসর্গ দেখা গেলে তারপর টেস্ট করে তবেই কোভিড-১৯ চিকিৎসা করা হচ্ছে।
করোনা পরীক্ষা না করে কোনো কিছু বলা উচিত নয়। কোভিডের ক্ষেত্রে স্বাদ-গন্ধ চলে গেলে সঙ্গে শুকনো কাশি হয়, নাক দিয়ে পানি পড়ে। এই ব্যাপারটা এখনো দেখা যায় না।
● ডা. আনিস আহমেদ

Previous Post

ধূমপান ত্যাগের কয়েকটি সহজ উপায়

Next Post

কমবে খরচ, বাড়বে সঞ্চয়

Admin

Admin

Next Post
কমবে খরচ, বাড়বে সঞ্চয়

কমবে খরচ, বাড়বে সঞ্চয়

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 5 8 9 4
Users Today : 187
Views Today : 203
Total views : 177606
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In