করোনায় বৃদ্ধ এবং শিশুর পাশাপাশি যুবকদেরও আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে যে ধূমপায়ী যুবকদের হার এর মধ্যে সবচেয়ে বেশি। করোনায় ফুসফুস আক্রান্ত করে আর ধূমপায়ীদের ফুসফুস দুর্বল থাকায় তাদের আক্রান্তের ঝুঁকিটাও বেশি। এ ঝুঁকিপূর্ণ সময়ে অনেকে ধূমপান ছাড়তে চাইলেও ছাড়তে পারছে না। নিকোটিন চেইন ব্রেকিংয়ের মাধ্যমে ধূমপান পরিহার করা সম্ভব। ভাবুন আপনার ধূমপান নিয়ে ভীষণ বিরক্ত আশেপাশের মানুষ। নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং অপরকেও ক্ষতির মুখে ফেলছেন। কোনও একটি নেশায় অভ্যস্ত হয়ে গেলে সেটি ছাড়তে অনেক কষ্ট হয় তবে অসম্ভব নয়।
জেনে নিন ধূমপান ছাড়ার কয়েখটি সহজ পন্থা
● হঠাৎ করে একবারে ছাড়ার চেষ্টা করবেন না। শরীর নিকোটিনে অভ্যস্ত থাকার ফলে একটু সময় লাগে এই অভ্যাস মুক্ত হতে। সাধারণত দেখা যায়, শতকরা ৯০ ভাগ লোক ধূমপান ছাড়ার জন্য হঠাৎ করেই ধূমপান বন্ধ করে দেন। এভাবে ৫ থেকে ৭ শতাংশ লোক সফল হন। বাকিরা হতাশ হয়ে পুনরায় ধূমপান শুরু করেন। ধূমপান ত্যাগের সহজ উপায় হচ্ছে একটু সময় নেওয়া এবং সকলের সাহায্য নিয়ে ধূমপান ত্যাগের চেষ্টা।
● আপনি কেন ধূমপান ছাড়তে চান সে বিষয়টি নির্ধারণ করুন। শুধুমাত্র ছাড়তে হবে বলে ছাড়ছেন সেটা পর্যাপ্ত নয়। ধূমপান ছাড়ার কাল অনেক দীর্ঘ এবং যেকোনো সময় আবার আপনি ধূমপান শুরু করতে পারেন। তাই নিজের সংকল্পে অটুট থাকতে আপনার ধূমপান ছাড়ার কারণ অনেক সাহায্য করবে।
● যেসব কর্মকাÐ আপনার ধূমপানের ইচ্ছা জাগায় সেগুলো থেকে দূরে থাকুন। মনে রাখবেন প্রথম কয়েক দিন খুবই কষ্টের। হতাশ বা নিরাশ হওয়া যাবে না।
● তৎক্ষণাৎ ধূমপান ছেড়ে দেয়া সম্ভব নয়। দীর্ঘদিন ধূমপান করার ফলে শরীরে নিকোটিনের চাহিদা তৈরি হয়েছে যা একেবারেই পরিহার করা সম্ভব নয়। তাই ধীরে ধীরে সিগারেট গ্রহণের পরিমাণ কমিয়ে আনতে হবে।
২. অধূমপায়ী বন্ধু ও আপনজনদের সাহচর্যে থাকতে হবে। এতে আপনার ধূমপান করতে ইচ্ছে করলেও তারা এ ব্যাপারে আপনাকে নিরুৎসাহিত করবে।
● শরীরচর্চায় মনোনিবেশ করুণ। শরীরচর্চা মানুষকে ধূমপানের ব্যাপারে নিরুৎসাহিত করতে সহায়তা করে। সু-স্বাস্থ্যের অধিকারী একজন ব্যাক্তি ধূমপান করে তার স্বাস্থ্য খারাপ করতে চাইবে না।
● ফুসফুস ভালো রাখতে এবং ধূমপান থেকে বিরত থাকতে লঙ্কা গুঁড়া খাবার অভ্যাস গড়ে তুলতে হবে। লঙ্কা গুঁড়ো মিশ্রিত পানি পান করলে এক্ষেত্রে উপকার পাওয়া যায়।
● আদা চা নিকোটিন চেইন ব্রেকিংয়ে সহায়তা করে। কাঁচা আদা খেয়েও এ থেকে পরিত্রাণ পাওয়া যায়।
● টক্সিন নিঃসৃত করে এমন খাবার গ্রহণের মাধ্যমে ধূমপান থেকে মুক্তি পাওয়া সম্ভব। যেমন, আঙুর বা আঙুরের রস। এটি ফুসফুসে জমে থাকা টক্সিন নিঃসরণে সহায়তা করে।
● হেলথ ডেস্ক





Users Today : 9
Views Today : 10
Total views : 184265
