বিভাগীয় সম্পাদক ● পাকিস্তানের দক্ষিণাঞ্চলে সিন্ধু প্রদেশে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ২৮ যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ৪৫ জন আহত হয়েছেন। আজ ৬ আগস্ট রবিবার প্রদেশের নওয়াবশাহ শহরের সাহারা রেল স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে পাকিস্তানের রেলমন্ত্রী খাজা সাদ রফিক সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলে উদ্ধারকারী কয়েকটি দল গেছে। আরও উদ্ধারকারীদের সেখানে পাঠানো হচ্ছে।
রেল কর্তৃপক্ষ ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হাজারা এক্সপ্রেস নামের ওই ট্রেনটি করাচি থেকে অ্যাবোটাবাদ শহরে যাচ্ছিল। পথে সাহারা রেল স্টেশনের কাছে সেটির আটটি বগি লাইনচ্যুত হয়ে যায়। বগিগুলো উদ্ধারে একটি উদ্ধাকারী ট্রেন পাঠানো হয়েছে।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত নানা ছবিতে দেখা গেছে, ট্রেনের অন্তত একটি বগি পুরোপুরি উল্টে গেছে। দুমড়েমুচড়ে যাওয়া বগিগুলোর জানালা ভেঙে যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছেন ঘটনাস্থলে থাকা লোকজন।





Users Today : 13
Views Today : 15
Total views : 184015
