বিভাগীয় সম্পাদক ● দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। ৪ অক্টোবর শনিবার সকাল ৮টা থেকে ৫ অক্টোবর রবিবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এ নিয়ে ডেঙ্গুতে চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২১২ জনে। ৫ অক্টোবর রবিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪২ জন। মৃত্যু ও আক্রান্তের এই সংখ্যা একদিনে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। সব মিলিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে সেবা নিয়েছেন ৪৯ হাজার ৯০৭ জন।
স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে শুধু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেই সাত জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এ সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও চট্টগ্রাম বিভাগে একজন করে মোট দুই জন মারা গেছেন।
অন্যদিকে গত একদিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (২০১ জন) হাসপাতালে ভর্তি হন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৮ জন, বরিশাল বিভাগে ১৯৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২১ জন, চট্টগ্রাম বিভাগে ১০৪ জন, রাজশাহী বিভাগে ৮২ জন, খুলনা বিভাগে ৭২ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন, রংপুর বিভাগে ২৩ জন এবং সিলেট বিভাগে পাঁচ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে রবিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ২১২ জন মারা গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১০২ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ৩২ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ১০ জন, ময়মনসিংহ বিভাগে সাত জন, খুলনা বিভাগে পাঁচ জন এবং ঢাকা বিভাগে তিন জন ডেঙ্গুতে মারা গেছেন।





Users Today : 24
Views Today : 30
Total views : 175442
