বিভাগীয় সম্পাদক ● ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ২৩৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৯৩ জন মৃত্যু হয়েছে।
আজ১৩ জুলাই স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে দেয়া তথ্যে এসব জানা যায়। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৭৫৬ জন ঢাকার এবং ঢাকার বাইরে ৪৮৩ জন।
এ বছর এখন পর্যন্ত একদিনে হাসপাতালে সর্বোচ্চ ভর্তি রোগীর সংখ্যা ছিল গতকাল, যা সংখ্যায় ১ হাজার ২৪৬।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ৬৯ জন রোগী ভর্তি আছে। এরমধ্যে ঢাকাতেই ২ হাজার ৭০৮ জন, আর বাকি ১ হাজার ৩৬১ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৭ হাজার ৩৮২ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১৩ হাজার ২২০ জন।





Users Today : 0
Views Today :
Total views : 175444
