গতকাল শুক্রবার দেশটির বিদ্রোহী সশস্ত্রগোষ্ঠী অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সের (এডিএফ) হামলায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় মেয়র।কঙ্গোতে বেনিন প্রদেশে দুটি বিচ্ছিন্ন জঙ্গি হামলায় ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
এএফপি’কে দেওয়া এক সাক্ষাৎকারে মেয়র নিয়ননি মাসুমবুক জানান, গত বৃহস্পতিবার শেষ রাতে বেনিন প্রদেশের মাঙ্গলিকেনে এলাকায় বিস্ফোরণে ১২ জন নিহত হন। এর কিছুক্ষণ পর পাইদা এলাকাতে আরও একটি বিস্ফোরণের ঘটনায় ছয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
সেনাবাহিনীর স্থানীয় মুখপাত্র ক্যাপ্টেন ম্যাক হাজুকে বলেন, ‘আমরা এ হামলায় জড়িত এডিএফ দলের সদস্যদের খোঁজে তদন্ত শুরু করেছি।’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে দেশটির সরকার বেসামরিক নাগরিক, সেনা সদস্য ও কঙ্গোতে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ওপর হামলা, লুটপাটের ঘটনায় এডিএফ দলকেই অভিযুক্ত করে আসছে।
এদিকে সশস্ত্র দলের হামলার কারণে ইবোলা আক্রান্ত মানুষদের স্বাস্থ্য সেবা বিঘ্নিত হচ্ছে। ফলে দেশটির ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
দেশটিতে এখন পর্যন্ত মহামারি ইবোলা আক্রান্ত হয়েছে কমপক্ষে ৪৭১ জন। আক্রান্তদের মধ্যে ২৭৩ জন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে আরও ১৩ জন ইবোলা আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করেছে তারা।





Users Today : 65
Views Today : 68
Total views : 177319
