শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসের মাধ্যমে নতুন অভিনয়শিল্পী খোঁজার কথা জানান ফারুকী। ‘অভিনয়শিল্পী খুঁজছি, বড় একটা কাজের জন্য’ এই শিরোনাম দিয়ে ফেসবুকে ফারুকী লিখেন, ‘দশ-বারো বছরের ছেলে। মায়াময় চোখ! ফুটবল ভালো খেলে। চট্রগ্রাম/কক্সবাজার/টেকনাফ এলাকার ভাষায় সাবলীল কথা বলতে পারে।
২৬ থেকে পঁয়ত্রিশ বছরের মেয়ে। মায়ার ডিপো। চট্রগ্রাম/কক্সবাজার/টেকনাফ এলাকার ভাষায় সাবলীল কথা বলতে পারে। নতুন হতে পারেন, পুরনোও হতে পারেন।’
এরপর ছবি এবং ইন্ট্রোডাকটরি ভিডিও chabialfilms@gmail.com এই আইডিতে মেইল করতে বলা হয়।





Users Today : 62
Views Today : 65
Total views : 177316
