আজ একসঙ্গে মুক্তি পাবে কমেডিনির্ভর থ্রিডি অ্যানিমেশন ছবি ‘রালফ ব্রেকস দ্য ইন্টারনেট’ এবং অ্যাডভেঞ্চারধর্মী ছবি ‘মরটাল ইঞ্জিনস’। যার মধ্যে ‘মরটাল ইঞ্জিনস’ ছবিটি যুক্তরাষ্ট্রের আগেই মুক্তি পাচ্ছে বাংলাদেশে। যুক্তরাষ্ট্রে ছবিটি মুক্তি পাবে ১৫ ডিসেম্বর আর বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স ছবিটি মুক্তি দিচ্ছে আজ। অন্যদিকে ২১ নভেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়া ‘রালফ ব্রেকস দ্য ইন্টারনেট’ ইতোমধ্যে অ্যানিমেশন ছবির ভক্তমহলে ভালো সাড়া জাগাতে সক্ষম হয়েছে।
২০১২ সালে প্রথম কিস্তি ‘রেক ইট রালফ’ মুক্তির পরপরই বাজিমাত করেছিল । ছোট-বড় সবাই ছবিটি পছন্দ করেছিল। এরপর থেকেই দর্শকরা অপেক্ষা করছিলেন সিক্যুয়ালের। প্রায় ৬ বছর পর সেই অপেক্ষার অবসান ঘটেছে। গত ২১ নভেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ‘রালফ ব্রেকস দ্য ইন্টারনেট’। মুক্তির পর থেকে দর্শকদের আলোচনায় রয়েছে ছবিটি। বক্স অফিস রিপোর্টও বেশ আশাব্যাঞ্জক।
প্রথম ছবির পেছনের কারিগররা আরেকবার একত্রিত হয়েছেন মুভিটির দ্বিতীয় কিস্তি দর্শকদের সামনে আনার জন্য। একদিকে ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওর প্রোডাকশন, আর অন্যদিকে ফিল জনস্টোন এবং অস্কারজয়ী পরিচালক রিচ মুর। রালফের চরিত্রে আগের মতোই কণ্ঠ দিচ্ছেন জন সি রেলি আর ভেনোলোপের কণ্ঠ দিচ্ছেন সারাহ সিলভারম্যান।
নতুন এই কিস্তিতে কিছু চরিত্র যোগ হয়েছে। ইন্টারনেটের অভ্যন্তরীন জীবনের মজার সব গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। এবারের পর্বে দেখা যাবে রালফ এবং ভ্যানেলপ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ইন্টানেটের মধ্যে ভ্যানেলপের ভিডিও গেমস ‘সুগার রাশ’ সেভ করে রাখার চেষ্টা করছে। প্রথম পর্বের থেকেও বেশি মজার মজার ঘটনা থাকছে এই পর্বে।
অন্যদিকে পিটার জ্যাকসনের উপন্যাস ‘মরটাল ইঞ্জিনস’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘মরটাল ইঞ্জিনস’। অ্যাডভেঞ্চারধর্মী এ ছবির চিত্রনাট্য লিখেছেন একমেবাদ্বিতীয়ম পিটার জ্যাকসন। পরিচালনা করেছেন অস্কারজয়ী ভিজ্যুয়াল ডিরেক্টর ক্রিস্টিয়ান রিভারস। অভিনয় করেছেন হিউগো ওয়েভিং, রবার্ট শিহান, স্টিফেন ল্যাং, হেরা হিলমার, লেইলা জর্জসহ আরো অনেকে। ১০০ মিলিয়ন ডলার বাজেটের ছবিটি পরিবেশন করছে ইউনিভার্সেল পিকচার্স।





Users Today : 20
Views Today : 20
Total views : 188272
