বিবর্তন ডেস্ক (বি. স.) ● ঘূর্ণিঝড় আম্পানের কারণে প্রাথমিক ক্ষতির পরিমাণ ১১০০ কোটি টাকা বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয় সরকারকে ক্ষয়ক্ষতির এ হিসাব দিয়েছে। তবে তারা ক্ষক্ষতির তেমন কোনো বিবরণ দেয়নি বলেও জানান তিনি।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী সার্বিক বিষয়ে অনলাইন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী জানান, প্রাথমিকভাবে প্রায় এক হাজার ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতির তথ্য পেয়েছি। পুরো হিসাব পেতে কিছুদিন সময় লাগবে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী জানান, বুধবার অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পান পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানার পর সন্ধ্যা থেকে বাংলাদেশের উপকূলেও আঘাত হানে। সারারাত ঘূর্ণিঝড় রূপে থেকেই দেশের দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাণ্ডব চালিয়েছে আম্পান। সারারাত তাণ্ডবের পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার পর শক্তি ক্ষয় হলে এটি নিম্নচাপে পরিণত হয়।





Users Today : 16
Views Today : 16
Total views : 182567
