বিবর্তন ডেস্ক (বি. স.) ● স্থানীয় সংসদ সদস্যের মানহানির অভিযোগে হবিগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় স্থানীয় দৈনিক ‘আমার হবিগঞ্জ’ সম্পাদক ও প্রকাশক সুশান্ত দাশগুপ্তকে গ্রেফতার করেছে পুলিশ। মামলাটির বাদী হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির।
বৃহস্পতিবার সকালের দিকে হবিগঞ্জ সদরের চিরাকান্দি থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালতের বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে সকালে হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির বাদী হয়ে পত্রিকার সম্পাদক সুশান্ত দাশ গুপ্ত, বার্তা সম্পাদক রায়হান উদ্দিন সুমনসহ ৪ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়, হবিগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য এমপি আবু জাহিরের বিরুদ্ধে ভুয়া সংবাদ প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অপ্রচার চালাচ্ছেন দৈনিক আমার হবিগঞ্জের সম্পাদক ও প্রকাশক সুশান্ত দাশগুপ্ত ।
গ্রেফতারের পর সুশান্ত দাশগুপ্ত নিজেই তার ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছেন।
হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্লা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
একাধিকবার যোযোগ করা হলেও মামলার বাদী সায়েদুজ্জামান জাহির মামলা প্রসঙ্গে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন।





Users Today : 1
Views Today : 1
Total views : 182552
