• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

গণস্বাস্থ্য কেন্দ্র বাড়ি বাড়ি গিয়ে করোনার চিকিৎসা দেবে

Admin by Admin
এপ্রিল ২৯, ২০২১
in প্রচ্ছদ, বিশেষ খবর
0 0
0
গণস্বাস্থ্য কেন্দ্র বাড়ি বাড়ি গিয়ে করোনার চিকিৎসা দেবে
0
SHARES
19
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

মতামত ● শিশুর হাতে স্মার্টফোন : প্রজন্ম ধ্বংসের দ্বারপ্রান্তে ○ মোজাহিদ হোসেন

সাত জেলায় আড়াই লাখের বেশি মানুষ বন্যা কবলিত, প্রাণহানীর সংখ্যা বেড়ে ৫১

মুক্তকথা ● শেষ হইয়াও হইলো না শেষ কোনো এক অদৃশ্য থাবায় ○ ডা. অলোক মজুমদার

বিভাগীয় সম্পাদক ■ বাড়ি বাড়ি গিয়ে করোনার চিকিৎসা দেবে গণস্বাস্থ্য কেন্দ্রের ভ্রাম্যমাণ মেডিক্যাল টিম। আজ ২৯ এপ্রিল বৃহস্পতিবার এই সেবার উদ্বোধন করা হয়েছে। হাসপাতালে না গিয়ে বাড়িতে থেকেই করোনার চিকিৎসা নিতে এ সেবা চালু করেছে প্রতিষ্ঠানটি।
গণস্বাস্থ্য নগর হাসপাতালে ‘গণস্বাস্থ্য ভ্রাম্যমাণ করোনা চিকিৎসা সেবা’র উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বাড়িতে বসে করোনার প্রাথমিক চিকিৎসা দিতে হলে একটি থার্মোমিটার, একটি পালস অক্সিমিটার ও ব্লাড প্রেশার পরিমাপের মেশিন থাকলেই যথেষ্ট। ব্লাড প্রেসার মাপতে হলে শুধু তিনটি যোগ্যতা থাকতে হবে— দৃষ্টি শক্তি, শ্রবণ ক্ষমতা ও ইংরেজি সংখ্যা পড়ার সক্ষমতা। এটা কঠিন কিছু নয়। মূল কাজটা হলো একটা লোককে ট্রেনিং দেওয়া।’
তিনি আরও বলেন, ‘প্রয়োজনীয় ওষুধগুলো আমরা বিনা পয়সায় সরবরাহ করব। কেবল পরীক্ষার খরচটা রোগীকে দিতে হবে। করোনার ভ্রাম্যমাণ চিকিৎসা সেবার উদ্যোগটি সকলকে দেখানোর জন্য যে, কত সহজে অল্প খরচে বাসায় বসেই করোনার প্রাথমিক চিকিৎসা নেওয়া যায়। সম্মিলিতভাবে এই উদ্যোগ না নিলে এটি সফল করা সম্ভব নয়। সরকারকেও সহযোগিতা করতে হবে। শুনেছি, দিল্লিতেও করোনা রোগীদের জরুরি সেবা দিতে একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।’
ডা. চৌধুরী বলেন, ‘গণস্বাস্থ্য নগর হাসপাতালে দরিদ্র, মধ্যবিত্ত ও ধনীদের জন্য ভিন্ন ভিন্ন খরচে আইসিইউ’র ব্যবস্থা আছে। আইসিইউতে দৈনিক লাখ টাকা খরচ হওয়ার কোনো কারণ নেই, সর্বোচ্চ ৫০/৬০ হাজার টাকা হতে পারে।’ এছাড়াও গণস্বাস্থ্যে আইসিইউ’র সুবিধা সম্পন্ন ৫০ শয্যার একটি করোনা ইউনিট আছে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া ৮২ সালের ওষুধ নীতি বাস্তবায়ন করলে ১৩০০ টাকার ইনজেকশন ২৫০ টাকায় দেওয়া সম্ভব বলে তিনি অভিমত দেন।
অনলাইনে যোগ দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, ‘আমাদের করোনা রোগীরা সঠিক চিকিৎসা পাচ্ছেন না। আমরা সুশিক্ষিত একটি দল নিয়ে যদি মানুষের দরজায় যেতে পারি, সেটা অনেক সুফল বয়ে আনবে। ঠিক মতো পরিচলনা করতে পারলে এই সেবার মাধ্যমে মানুষ অনেক উপকৃত হবে। এটি গণস্বাস্থ্য কেন্দ্রের সময়োপযোগী একটি পদক্ষেপ।’
গণস্বাস্থ্যের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন— নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের ভ্রাম্যমাণ করোনা চিকিৎসা সেবার টিম লিডার অধ্যাপক ডা. শওকত আরমান, সোশ্যাল সেক্টর ম্যানেজমেন্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক ডা. এএম জাকির হোসাইন, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক নাসিমা ইয়াসমিন প্রমুখ।

Previous Post

করোনা সংক্রমণে আরও ৮৮ মৃত্যু, নতুন শনাক্ত ২৩৪১

Next Post

রাজশাহীতে টিসিবির বিপুল পণ্য পাওয়া গেল পরিবেশকের বাড়িতে

Admin

Admin

Next Post
রাজশাহীতে টিসিবির বিপুল পণ্য পাওয়া গেল পরিবেশকের বাড়িতে

রাজশাহীতে টিসিবির বিপুল পণ্য পাওয়া গেল পরিবেশকের বাড়িতে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 4 1 5 2 5
Users Today : 21
Views Today : 28
Total views : 184076
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In