• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

করোনা সংক্রমণে আরও ৮৮ মৃত্যু, নতুন শনাক্ত ২৩৪১

Admin by Admin
এপ্রিল ২৯, ২০২১
in প্রচ্ছদ
0 0
0
করোনা সংক্রমণে আরও ৭৭ জনের মৃত্যু, শনাক্ত  দুই হাজার ৯৫৫
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

মতামত ● শিশুর হাতে স্মার্টফোন : প্রজন্ম ধ্বংসের দ্বারপ্রান্তে ○ মোজাহিদ হোসেন

সাত জেলায় আড়াই লাখের বেশি মানুষ বন্যা কবলিত, প্রাণহানীর সংখ্যা বেড়ে ৫১

মুক্তকথা ● শেষ হইয়াও হইলো না শেষ কোনো এক অদৃশ্য থাবায় ○ ডা. অলোক মজুমদার

বিভাগীয় সম্পাদক ■ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত হয়ে আরও ৮৮ জন মারা গেছেন। এ নিয়ে সরকারি হিসাবে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন ১১ হাজার ৩৯৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৩৪১ জন। এ নিয়ে এখন পর্যন্ত শনাক্ত হলেন সাত লাখ ৫৬ হাজার ৯৫৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন চার হাজার ৭৮২ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ছয় লাখ ৭৭ হাজার ১০১ জন।
আজ ২৯ এপ্রিল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ৯ দশমিক ৩৯ শতাংশ। আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৮৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৪৫ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৫১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৪ হাজার ৭২৩টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৯২৮টি। দেশে এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৪ লাখ ৪৮ হাজার ৬৫৮টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৪০ লাখ ২৪ হাজার ৮৭৭ টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৪ লাখ ২৩ হাজার ৭৮১টি।
দেশে বর্তমানে ৩৫৮টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে অবহিত করে স্বাস্থ্য অধিদফতর জানায়, এরমধ্যে আরটি-পিসিআরের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ১২৩টি পরীক্ষাগারে, জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ৩৪টি পরীক্ষাগারে এবং র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ২০১টি পরীক্ষগারে।
মারা যাওয়া ৮৮ জনের মধ্যে পুরুষ ৫২ জন, আর নারী ৩৬ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মারা গেলেন আট হাজার ৩২১ জন এবং নারী তিন হাজার ৭২ জন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে বয়স বিবেচনায় ষাটোর্ধ্ব রয়েছেন ৫৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিন জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুই জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে আছেন একজন।
তাদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৪৮ জন, চট্টগ্রাম বিভাগের ২২ জন, রাজশাহী ও বরিশাল বিভাগের চার জন করে, খুলনা বিভাগের একজন, সিলেট বিভাগের পাঁচ জন এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের আছেন দুই জন করে।
৮৮ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৫২ জন, বেসরকারি হাসপাতালে ৩৩ জন এবং বাসায় তিন জন মারা গেছেন।
সুস্থ হওয়া চার হাজার ৭৮২ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন দুই হাজার ৮৪ জন, চট্টগ্রাম বিভাগের ৯৩৬ জন, রংপুর বিভাগের ৩১৯ জন, খুলনা বিভাগের ৩৮৪ জন, বরিশাল বিভাগের ৪১৩ জন, রাজশাহী বিভাগের ২৬৩ জন, সিলেট বিভাগের ৩৪৯ জন এবং ময়মনসিংহ বিভাগের আছেন ৩৪ জন।

Previous Post

সরকারের অপরিণামদর্শী নীতিরই ফল করোনা টিকা সংকট—মেনন

Next Post

গণস্বাস্থ্য কেন্দ্র বাড়ি বাড়ি গিয়ে করোনার চিকিৎসা দেবে

Admin

Admin

Next Post
গণস্বাস্থ্য কেন্দ্র বাড়ি বাড়ি গিয়ে করোনার চিকিৎসা দেবে

গণস্বাস্থ্য কেন্দ্র বাড়ি বাড়ি গিয়ে করোনার চিকিৎসা দেবে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 4 1 5 2 1
Users Today : 17
Views Today : 21
Total views : 184069
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In