বিভাগীয় সম্পাদক ■ কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে স্বামী, স্ত্রী ও শ্যালিকাসহ একই পরিবারের তিনজন খুন হয়েছেন।
আজ ২৩ এপ্রিল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রোহিঙ্গারা হলেন—ক্যাম্পের আলী হোসেনের ছেলে নুরুল ইসলাম (৩২), তার স্ত্রী মরিয়ম বেগম (২৬) ও নুরুল ইসলামের শ্যালিকা হালিমা খাতুন (২২)।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।
কুতুপালং ক্যাম্প ইনচার্জ মো. রাশেদুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জের ধরে স্বামী, স্ত্রী ও শ্যালিকাসহ তিনজন খুন হয়েছেন বলে জানা গেছে। মৃতদেহ উদ্ধারের কাজ চলছে।





Users Today : 9
Views Today : 9
Total views : 184264
