বিভাগীয় সম্পাদক ■ নাটোরের সিংড়া উপজেলার ফেরিঘাট ব্রিজ এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাদ্রাসার দুই শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক শিক্ষক। তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ ২৪ এপ্রিল শনিবার সকালে নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) কিশোর কুমার এ তথ্য জানান।
নিহতরা হলেন—সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার কেচুয়া গ্রামের সামাদের ছেলে ও নাটোর শহরের তেবাড়িয়া হালিমাতুস সাদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষক খলিলুর রহমান এবং শহরের তেবাড়িয়া এলাকার বাসিন্দা ও একই মাদ্রাসার শিক্ষক বেলাল হোসেন। আহত শিক্ষকের নাম আব্দুল হামিদ। তার বাড়ি শহরের উত্তরবড়গাছা এলাকায়। তিনিও একই মাদ্রাসার শিক্ষক।
উপ-পরিদর্শক কিশোর কুমার আরও জানান, শনিবার সকাল আটটার দিকে ওই তিন শিক্ষক মোটরসাইকেলে নাটোর থেকে বগুড়ায় যাচ্ছিলেন। পথে পুরাতর ফেরিঘাট সংলগ্ন সিংড়া ব্রিজের পূর্ব পাশে একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই খলিলুর রহমান এবং বেলাল হোসেন মারা যান। আহত মোটরসাইকেল চালক আব্দুল হামিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।





Users Today : 2
Views Today : 4
Total views : 184154
