• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

ঐতিহ্য ● যশোর অভয়নগরের এগারো শিবমন্দির ►আজও কালের সাক্ষী

ঐতিহ্য ● যশোর অভয়নগরের এগারো শিবমন্দির ►আজও কালের সাক্ষী

Admin by Admin
মে ২৪, ২০২৩
in প্রচ্ছদ, ফিচার
0 0
0
ঐতিহ্য ● যশোর অভয়নগরের এগারো শিবমন্দির ►আজও কালের সাক্ষী
0
SHARES
55
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

আজ পবিত্র ইস্টার সানডে

বিশেষ নিবন্ধ ● রক্ত ▌ পাস্টর এএম চৌধুরী

বিশেষ নিবন্ধ ● না চিনি আমার প্রকৃত ঈশ্বর, না চিনি আমার প্রতিবেশী ▌ডা. অলোক মজুমদার

নজরুল ইসলাম, যশোর প্রতিনিধি ● যশোর জেলাকে আলোকিত করে রেখেছে অনেক ঐতিহাসিক স্থাপনা ও নিদর্শন। এর মধ্যে অভয়নগরের ১১ শিব মন্দির উল্লেখযোগ্য, যা ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখনও। শুধু তাই নয়, এই ১১ শিব মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে অভয়নগর উপজেলার নামকরণের ইতিহাস।
এখানে জড়িয়ে আছে এক দুঃখী রাজকুমারীর দুঃখগাথা। ওই শিব মন্দিরগুলোর সামনে দাঁড়ালে যেন আজও দর্শকদের হৃদয় ছুঁয়ে যায় সেই রাজকুমারীর কষ্টের ভারী নিশ্বাস। আজও সেখানকার সবুজ সিক্ত হয় রাজকুমারীর চোখের জলে।
ইতিহাস সূত্রে জানা যায়, ৩০০ বছর আগের ঘটনা। আঠারো শতকের গোড়ার দিককার কথা। মুঘল আক্রমণে পরাজিত ও বন্দি হয়েছেন যশোরের তৎকালীন প্রতাপশালী রাজা প্রতাপাদিত্য। জীবন বাঁচাতে রাজার বংশধরেরা যশোরের নানা দিকে ছড়িয়ে পড়েছেন।
রাজার এক বংশধর নীলকণ্ঠ রায় আশ্রয় নিলেন ভৈরব নদের তীরবর্তী অঞ্চলে। এরই মধ্যে রাজা নীলকণ্ঠের ঘরে জন্ম নেয় এক ফুটফুটে রাজকন্যা। তার নাম রাখা হয় অভয়া। ভৈরব নদের আলো-হাওয়ায় বড়ো হয়ে ওঠে অভয়া। বিয়ের ক্ষণ এলো রাজকুমারীর। বিয়ে ঠিক হলো পার্শ্ববর্তী চিত্রা নদীর তীরঘেঁষা অঞ্চল নড়াইলের জমিদার বংশের নীলাম্বর রায়ের সঙ্গে।

ভাগ্যের নির্মম পরিহাসে বিয়ের কিছুদিন পরেই মারা যান নীলাম্বর রায়। বিধবা হলেন অভয়া দেবী। ছোটোবেলা থেকেই অভয়া ছিলেন ধার্মিক। তিনি ছিলেন দেবতা শিবের উপাসক। বিধবা হওয়ার পর অভয়া দেবী চোখের জল মুছে পূজা-অর্চনায় মন দিলেন। পিতার কাছে শিব মন্দির তৈরি করে দেওয়ার আবদার করলেন। তার অনুরোধে ১৭৪৫ থেকে ১৭৬৪ সালের মধ্যে এই মন্দিরগুলো তৈরি করা হয়।


পিতা নিঃসঙ্গ কন্যার আবদার পূরণে বিলম্ব করলেন না। তাৎক্ষণিক ১১টি শিব মন্দির তৈরি করে দিলেন ভৈরব নদের তীরে। এলাকার নাম রাখলেন অভয়ানগর। কালক্রমে যা অভয়নগর হিসেবেই পরিচিতি পায়। কয়েক শতাব্দী পেরিয়ে ভৈরব নদের তীরে কালের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে সেই এগারো শিব মন্দিরগুলো। একই স্থানে এতগুলো শিব মন্দির বাংলাদেশে আর কোথাও নেই।
দক্ষিণ দিকে এই মন্দিরগুলোর প্রধান প্রবেশপথ। একটা সময় এগারটি মন্দিরের মধ্যে আলাদা ১১ টি শিবলিঙ্গ ছিল যা চুরি হয়ে গেছে। সেই সময়ে পোড়ামাটির নানা কারুকাজ যে কোন পর্যটককে আকৃষ্ট করে সহজেই। যেন পোড়ামাটির তীব্র গন্ধ এখনও নাকে এসে লাগে আর এর শৈল্পিক নকশা বিমোহিত করে সবাইকে।
কথিত আছে এখনো নাকি বিশেষ কোনো তিথিতে বা কোনো কোনো সময় রাত গভীর হলে এক নারী কণ্ঠের কান্না শোনা যায়। যদিও তা নিজের কানে শুনিনি তাই বিশ্বাস করেও উঠতে পারিনি। রাতে যাবার সুযোগ খুঁজতে হবে।
অভয়নগর উপজেলায় যখন নামি তখন দুপুর শেষের দিকে। সেখান থেকে ভ্যানে করে রাজঘাটে যাবার সময় মেইন রোড থেকে নেমে কাঁচাপাকা রোড ধরে জুটমিলের পাশ দিয়ে ভৈরব নদ পর্যন্ত রাস্তাটির সৌন্দর্যে মুগ্ধ হতে হতে পৌঁছে যাই রাজঘাটে।
কি দারুণ ভৈরব নদ! এর উত্তর তীরে এগারো শিবমন্দির। খেয়া পার হয়ে ওপার যেয়ে হাতের বামে একটু হাঁটলেই চোখে পরে এগারো শিবমন্দিরের চূড়া। একদম চুপচাপ কোলাহলমুক্ত জায়গায় কালের সাক্ষী হয়ে এখনো মন্দিরগুলো দাঁড়িয়ে আছে।

Previous Post

অন্ধকারে মোবাইল ব্যবহার ● শেষ পরিণতি অন্ধত্ব!

Next Post

মতামত►আদিবাসী স্টুডেন্টস্ এ্যাসোসিয়েশন অব রাজশাহী ইউনির্ভাসিটি’র (আসারু) পুনর্মিলনী ● মিথুশিলাক মুরমু

Admin

Admin

Next Post
মতামত►আদিবাসী স্টুডেন্টস্ এ্যাসোসিয়েশন অব রাজশাহী ইউনির্ভাসিটি’র (আসারু) পুনর্মিলনী ● মিথুশিলাক মুরমু

মতামত►আদিবাসী স্টুডেন্টস্ এ্যাসোসিয়েশন অব রাজশাহী ইউনির্ভাসিটি’র (আসারু) পুনর্মিলনী ● মিথুশিলাক মুরমু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 5 5 7 7
Users Today : 8
Views Today : 8
Total views : 177259
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In