• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

অফিসের কাজে খুব ভুল হলে কী করবেন?

অফিসের কাজে খুব ভুল হলে কী করবেন?

Admin by Admin
অক্টোবর ২৪, ২০১৯
in ফিচার
0 0
0
অফিসের কাজে খুব ভুল হলে কী করবেন?
9
SHARES
23
VIEWS
Share on FacebookShare on Twitter

অফিসের কাজেকর্মেও ভুল হতেই পারে, মানুষ তো ভুল করেই শেখে। অফিসের জন্য আনুষ্ঠানিকভাবে ই-মেইল পাঠাচ্ছেন। অথচ অ্যাটাচমেন্টে অতি প্রয়োজনীয় ডকুমেন্ট ফাইল যোগ না করেই ‘সেন্ড’ করে দিলেন। এর পরের অবস্থা কল্পনা করা কঠিন কিছু নয়। তবে কোনো কাজে বারবার ভুল হলে তা নিয়ে ঝামেলায় পড়তে হয়। এমনকি চাকরি নিয়েও টানাটানি হতে পারে। তাই কাজে ভুল হওয়ার পর আপনি কীভাবে তা সামাল দেবেন, তার ওপর বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।
আপনার কোনো একটা ছোট্ট ভুলের জন্য নিজ কর্মস্থানে আপনার সম্মান ও কাজ উভয়ই হারাতে পারেন। কাজে ভুল হওয়ার প্রবণতা কমাতে অনুসরণ করতে পারেন কিছু সহজ উপায়।

যা যা করবেন
যেখানেই কাজ করুন না কেন, প্রথমে নিজের কাজের দায়িত্বগুলো বুঝে নিন। কাজে কখনো তাড়াহুড়া করবেন না। ‘কোনোরকমে কাজ শেষ করলেই হবে’ এমন মানসিকতা থেকে বেরিয়ে আসুন।
একদিনের কাজ অন্য আরেকদিনের জন্য রেখে দেয়া ঠিক না। এতে আপনারই কাজের চাপ বাড়বে এবং কোনো কাজই আপনি ঠিকমত শেষ করতে পারবেন না। শুরুর আগেই কাজের তালিকা করুন এবং ধাপে ধাপে বুঝে কাজ শেষ করুন।
কোনো কাজ করার পর তা বারবার চেক করুন যে ঠিক আছে কিনা। আপনার নিজের কোনো সন্দেহ থাকলে সিনিয়র কাউকে দিয়ে চেক করাতে পারেন।
কাজে ভুল হতেই পারে। কিন্তু কোনো কাজ যা আপনি খুব বেশি মাত্রায় ভুল করেছেন এবং সমাধানও করতে পারছেন না, তখন সরাসরি আপনার বসকে বলুন। কারণ এই কাজের জন্য পরবর্তীতে আপনার সমস্যা হতেই পারে, তাই আগে থেকে উপরের লেভেলে জানা থাকাটা আপনার জন্য ভালো।
আপনার কোনো কলিগ আপনার থেকে কাজে খুব ভালো এবং অফিসে তার ভালো কাজের জন্য সুনাম অনেক, এই ধরনের ব্যাপারগুলো নিয়ে কখনো ঈর্ষা করবেন না।
নিজের কাজের ভুলগুলো কখনোই অন্যের ওপর চাপিয়ে দেবেন না। এই ধরনের কাজ কখনোই আপনার জন্য ভালো হবে না।
ভুল হলে তা নিজ থেকেই শোধরানোর চেষ্টা করুন এবং আফসোস করবেন না। কারণ ভুল আপনি করেছেন, এর সমাধান আপনাকেই করতে হবে।
ভুলের পর মানসিক যাতনা হতেই পারে। ওই আফসোস বা আক্ষেপ অনুভবে বাধা দেওয়ার দরকার নেই। স্বাভাবিকভাবেই কাজে ভুল হলে হতাশা আসবে, লজ্জাবোধও হবে। তবে এ নিয়ে মাথা কুটে মরার অর্থ নেই। সর্বোচ্চ ২০ থেকে ৩০ সেকেন্ড অনুতাপে ভুগতে পারেন। এরপর সেই নেতিবাচক ভাবনা মন থেকে বের করে দিন। বেশি নেতিবাচক হলে আর ভুল শোধরানো হবে না। তাই আবেগ নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে, ইতিবাচকভাবে পরিস্থিতি সামাল দিতে হবে।
শরীর-মন সুস্থ ও প্রফুল্ল রাখার চেষ্টা করুন। পেশাগত হতাশাকে ব্যক্তিজীবনে ঢুকতে দেবেন না। এভাবে শরীর-মন সুস্থ রাখতে পারলে কাজে ভুলের পরিমাণও কমে আসবে।

RelatedPosts

ভূমিকম্প সম্পর্কে ১০টি বিস্ময়কর তথ্য

বিশেষ ফিচার ○ রজত জয়ন্তী ☼ সামার ইনস্টিটিউট অব লিঙ্গুইস্টিকস ● মিথুশিলাক মুরমু

খাদ্য ও পুষ্টি পরামর্শ ● খাদ্যমূল্য ও গুণাগুণ বজায় রেখে রান্না

ফিচার ডেস্ক

Previous Post

অদৃশ্য কালিতে রচনা লিখে সর্বোচ্চ নম্বর!

Next Post

ঋতু বদলে সাবধান হোন

Admin

Admin

Next Post
ঋতু বদলে সাবধান হোন

ঋতু বদলে সাবধান হোন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 5 6 6 0
Users Today : 91
Views Today : 100
Total views : 177351
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In