• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

ঋতু বদলে সাবধান হোন

ঋতু বদলে সাবধান হোন

Admin by Admin
অক্টোবর ২৭, ২০১৯
in স্বাস্থ্য
0 0
0
ঋতু বদলে সাবধান হোন
0
SHARES
40
VIEWS
Share on FacebookShare on Twitter

আবহাওয়া বদলে যাচ্ছে, বাতাসের শিরশিরানির জন্য রাতের দিকে আর অতটা গরম লাগছে না। এই সময়েই সর্দি, কাশি, গলা ব্যথা, ঘুষঘুষে জ্বর জাঁকিয়ে বসে। ছোটো-বড়ো সকলেই এই সময়টায় ভোগেন। সর্দি, গলা ব্যথা, জ্বর, পেটের অসুখের জন্য ব্যাকটিরিয়া বা ভাইরাস দায়ী। তাপমাত্রা কমে যায় বলে কিছু ব্যাকটিরিয়া, ভাইরাস সক্রিয় হয়ে ওঠে। এদের থেকে রক্ষা পেতে হলে চিকিৎসকের পরামর্শ প্রয়োজন। আপনার ব্যাকটিরিয়াল ইনফেকশন হয়েছে নাকি ভাইরাল সেটা একমাত্র চিকিৎসকই বলতে পারবেন। দুটির চিকিৎসা পদ্ধতিও আলাদা।

শিশুদের সতর্ক রাখুন
রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় সিজনচেঞ্জের ধাক্কাটা ছোটদেরই বেশি লাগে। শিশুর সর্দি-জ্বর হলে, ডাক্তারের পরামর্শ নিন। নিজের ইচ্ছেমতো ওষুধ দেবেন না। অনেক অভিভাবকই পুরোনো প্রেসক্রিপশন দেখে শিশুকে ওষুধ খাইয়ে দেন। ভুলেও এ কাজটি করবেন না। একমাত্র চিকিৎসকই বলতে পারবেন, কেন শরীর খারাপ হয়েছে এবং তার জন্য কী চিকিৎসা প্রয়োজন। আপনার দেওয়া ওষুধে রোগের সাময়িক উপশম হয়ত হবে, কিন্তু তার সঙ্গে শিশুর অন্য ক্ষতিও হতে পারে। আপনার শিশুর অ্যান্টি ফ্লু ভ্যাকসিন নেওয়া থাকলে জ্বরজারির উপদ্রব খানিক কম হবে।
সর্দি, কাশি ছাড়া ডেঙ্গুর প্রকোপে এখনও মানুষ আতঙ্কিত। শুধু বর্ষা নয়, অক্টোবর-নভেম্বর মাসে আবহাওয়া বদলের সময়েও ডেঙ্গু ছড়ায়। সন্তানকে সাবধানে রাখা ছাড়া উপায় নেই। তাকে বেশি করে তরল খাবার দিন।

RelatedPosts

ভেষজ ● ধনেপাতার গুণাগুণ

মুক্তকথা ● পনেরটি কাজের চেষ্টা করুন ঔষধ কে দূরে রাখুন ▄ ডা. অলোক মজুমদার

বিশেষ নিবন্ধ ● উপমহাদেশে ইউনানী চিকিৎসা বিজ্ঞানের আগমন ও ক্রমবিকাশ ~ মোস্তফা কামাল

ভুগতে পারেন বড়োরাও
এ সময়টাতে বড়োদেরও গলা ব্যথা, গা ম্যাজম্যাজ শুরু হয়ে যায়। যদি দেখেন হালকা জ্বর বা গায়ে ব্যথা রয়েছে, তখন প্যারাসিটামল খেয়ে নিতে পারেন। একশোর ওপরে জ্বর হলেই প্যারাসিটামল খাওয়া যাবে, এই তথ্যের কোনো ভিত্তি নেই। অ্যান্টিবায়োটিক খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন। ভাইরাল ইনফেকশন নাকি ব্যাকটিরিয়াল, তা বুঝেই চিকিৎসক ওষুধ দেবেন। আমাদের শরীরে অনেক ভালো ব্যাকটিরিয়াও রয়েছে। ভুল অ্যান্টিবায়োটিকে তা ক্ষতিগ্রস্ত হয়।
যাদের শ্বাসের সমস্যা, তাঁরা এই সময়ে বেশি কাবু হয়ে পড়েন। আগাম ব্যবস্থা হিসেবে চিকিৎসকের পরামর্শে ইনহেলার নিতে পারেন। অ্যাডাল্ট ভ্যাকসিনের মধ্যে অ্যান্টি ফ্লু ভ্যাকসিনের পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। তাতে রোগের প্রকোপ কম হয়।
সিজন চেঞ্জের সময়ে একটু-আধটু পেটের গোলমাল দেখা দিতে পারে। ‘একটু পেটে ব্যথা, কয়েক বার মলত্যাগ হলেই অনেকে অ্যান্টি ডায়রিয়া পিল খেয়ে ফেলেন। এটা করবেন না। শরীরের কোনো একটা অস্বস্তি থেকেই বারবার স্টুল পাস হচ্ছে। ওই ধরনের ওষুধ খেয়ে তা আটকানোর অর্থ রোগটা চেপে দেওয়া। রোগের নিরাময় নয়।

প্রতিকার
● এ সময়ে শরীরে পানি প্রয়োজন। শরীর ডিহাইড্রেটেড হলেই গায়ে ব্যথা, মাথাধরা শুরু। সবাইকেই পানি খেতে হবে পর্যাপ্ত। ঠান্ডাতেও শরীর ডিহাইড্রেটেড হতে পারে। প্রয়োজনে খাবার স্যালাইন খান।
● রাতের দিকে একটু ঠান্ডা হাওয়া দেয়, ছোটোদের বেশি পাতলা জামা পরাবেন না। গলাব্যথার ধাত থাকলে পাতলা স্কার্ফ জড়াতে পারেন।
ফ্রিজের ঠান্ডা পানি খাবেন না। এ সময়ে একবার ঠান্ডা লাগে তো একবার গরম। গলা ব্যথা হলে, গার্গল করুন, গরম পানীয় খান আর রাতে ঘুমোনোর সময়ে গলায় ঢাকা দিন। পাখা, এয়ার কন্ডিশনারের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখুন।

হেলথ ডেস্ক / সাপ্তাহিক সময়ের বিবর্তন

Previous Post

অফিসের কাজে খুব ভুল হলে কী করবেন?

Next Post

গ্রিনহাউজ প্রতিক্রিয়া

Admin

Admin

Next Post
গ্রিনহাউজ প্রতিক্রিয়া

গ্রিনহাউজ প্রতিক্রিয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 5 6 5 2
Users Today : 83
Views Today : 90
Total views : 177341
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In