বিভাগীয় সম্পাদক ● রাজধানীর আগারগাঁওয়ে একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ছয় জন দগ্ধ হয়েছেন। আজ ৬ ডিসেম্বর শনিবার ভোরে আগারগাঁও পাকামার্কেট এলাকার একটি বাসায় এ দুর্ঘনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।
দগ্ধরা হলেন—জলিল মিয়া (৫০), তার স্ত্রী আনেজা বেগম (৪০), দুই ছেলে আসিফ মিয়া (১৯) ও সাকিব মিয়া (১৬), মেয়ে মনিরা (১৭) এবং নাতনি ইভা (৬)।
হাসপাতালে নিয়ে আসা দগ্ধ জলিল মিয়ার মেয়ে জামাই আফরান মিয়া বলেন, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে গ্যাসের লাইন লিকেস থেকে বিস্ফোরণে আগুনে একই পরিবারের ছয় জন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে সকালে হাসপাতালে আনা হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, দগ্ধরা বর্তমানে ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।





Users Today : 27
Views Today : 35
Total views : 175721
