• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
শুক্রবার, মে ১, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

ফরিদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ১৩ জনের প্রাণহানী

ফরিদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ১৩ জনের প্রাণহানী

Admin by Admin
এপ্রিল ১৬, ২০২৪
in খবর, প্রচ্ছদ
0 0
0
ফরিদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা,  ১৩ জনের প্রাণহানী
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

বিভাগীয় সম্পাদক ● ফরিদপুর শহরতলীর কানাইপুরের দিগনগর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ১১ জন ঘটনাস্থলে এবং দুজন হাসপাতালে মারা যান। নিহতরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আজ ১৬ এপ্রিল মঙ্গলবার সকাল ৮টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেঁতুলতলা অ্যাবলুম হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে এক পরিবারের পাঁচ জন রয়েছেন। তারা হলেন ফরিদপুরের বোয়ালমারীর বেজিডাঙ্গা গ্রামের রফিক মোল্লা (৩৫), তার স্ত্রী সুমি বেগম (২৩), দুই ছেলে রুহান মোল্লা (৬), হাবিব মোল্লা (৩) ও মা। রফিক ঢাকায় একটি সরকারি অফিসে লিফটম্যান হিসেবে কর্মরত ছিলেন। ঈদের ছুটি শেষ করে তিনি মা, স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে পিকআপ ভ্যানে করে ঢাকায় যাচ্ছিলেন।
এ ছাড়া নিহত আরেকজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মর্জিনা বেগম।
এই ঘটনার প্রত্যক্ষদর্শী কানাইপুরের দিগনগর গ্রামের বাসিন্দা সাহানা বেগম বলেন, ‘ঘটনাস্থলে আসার পর বাসটির একটি চাকা রাস্তার গর্তে পড়ে যায়। এরপর গাড়িটি আড়াআড়িভাবে সড়কের ওপর দাঁড়িয়ে যায়। এ সময় পিকআপ ভ্যানটি বাসটির মাঝামাঝিতে এসে আঘাত করলে এই দুর্ঘটনা ঘটে।’
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা মাগুরাগামী ইউনিক পরিবহনের সঙ্গে ঢাকাগামী একটি যাত্রীবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
করিমপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন চৌধুরী জানান, ‘ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, একটি পরিবারের লোকজন পিকআপ ভ্যান ভাড়া করে ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে।’
ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, ‘এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে পাঁচ লাখ এবং আহতদের তিন লাখ টাকা করে দেওয়া হবে।’

RelatedPosts

আজ পবিত্র ইস্টার সানডে

বিশেষ নিবন্ধ ● রক্ত ▌ পাস্টর এএম চৌধুরী

বিশেষ নিবন্ধ ● না চিনি আমার প্রকৃত ঈশ্বর, না চিনি আমার প্রতিবেশী ▌ডা. অলোক মজুমদার

Previous Post

নববর্ষের কবিতা

Next Post

মতামত ● খ্রিস্টানুসারীদের ধর্মীয় স্বাধীনতা এবং অসাম্প্রদায়িকতা► মিথুশিলাক মুরমু

Admin

Admin

Next Post
মতামত ● খ্রিস্টানুসারীদের ধর্মীয় স্বাধীনতা এবং অসাম্প্রদায়িকতা► মিথুশিলাক মুরমু

মতামত ● খ্রিস্টানুসারীদের ধর্মীয় স্বাধীনতা এবং অসাম্প্রদায়িকতা► মিথুশিলাক মুরমু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 5 7 2 2
Users Today : 15
Views Today : 15
Total views : 177418
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In