• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বুধবার, মে ৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার: কাদের

শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার: কাদের

Admin by Admin
আগস্ট ১২, ২০২১
in প্রচ্ছদ
0 0
0
শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার: কাদের
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার। এর জন্য গণটিকা সফল করা প্রয়োজন। গতকাল বুধবার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

RelatedPosts

আজ পবিত্র ইস্টার সানডে

বিশেষ নিবন্ধ ● রক্ত ▌ পাস্টর এএম চৌধুরী

বিশেষ নিবন্ধ ● না চিনি আমার প্রকৃত ঈশ্বর, না চিনি আমার প্রতিবেশী ▌ডা. অলোক মজুমদার

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ আলোচনা সভায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর পিলারে বারবার ফেরির ধাক্কা চালকের অদক্ষতা নাকি নাশকতা, তা খতিয়ে দেখা হবে। ওবায়দুল কাদের বলেন, ‘ফেরির ধাক্কা বারবার কেন? একবার নয়, দুবার নয়, চার–চারবার। অদক্ষতার জন্য চালককে শাস্তি দিলেন। চাকরিচ্যুত করলেন। নির্মাণকাজ শেষ হওয়ার আগেই বারবার এ ঘটনা কেন ঘটবে? আমাদের বিষয়টি খতিয়ে দেখা দরকার। এই প্রকল্প নিয়ে ষড়যন্ত্র ছিল, তা এখনো শেষ হয়নি।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে গেলে এই সেতু নির্মাণ অনিশ্চিত হয়ে পড়ে। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেন। আজ পদ্মা সেতু দৃশ্যমান। আগামী জুনের মধ্যে যানবাহন চলাচল করবে বলে আশা করছি। সব পিলার নির্মাণ শেষ হয়েছে। এ কথা বলছি এ কারণে যে গত এক মাসে চারবার সেতুর পিলারে ফেরির ধাক্কা লেগেছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার রাজনৈতিক সরকার। রাজনীতিবিদেরা সিদ্ধান্ত নেন, আমলারা তা বাস্তবায়ন করেন। সরকার সঠিক পথেই আছে। সব পলিসি নির্ধারণ করেন আমাদের প্রধানমন্ত্রী। সরকার আমলানির্ভর নয়।’

করোনা নিয়ন্ত্রণের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘মনে রাখতে হবে, স্থায়ী লকডাউন কোনো সমাধান নয়, যদি আমরা সচেতন না হই। সচেতন হয়ে অদৃশ্য শত্রু করোনাভাইরাসকে মোকাবিলা করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার। এর জন্য গণটিকা সফল করা প্রয়োজন।’ তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে প্রথম রাজনৈতিক হত্যার শিকার জুলিয়াস সিজার। শেক্‌সপিয়ার এই হত্যাকাণ্ডকে যেভাবে বর্ণনা করেছেন, ১৯৭৫–এর ১৫ আগস্টের পর তিনি যদি জীবিত থাকতেন, তাহলে পৃথিবীর সবচেয়ে জঘন্য, মর্মান্তিক হত্যাকাণ্ড হিসেবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে অভিহিত করতেন।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সহসভাপতি গাজী মেসবাউল হোসেন সাচ্চু, আবদুস সালাম প্রমুখ।

Previous Post

আজ চালু হচ্ছে বগুড়া-জামালপুরের মধ্যে ফেরি চলাচল

Next Post

সুপার কাপের নতুন চ্যাম্পিয়ন চেলসি

Admin

Admin

Next Post
সুপার কাপের নতুন চ্যাম্পিয়ন চেলসি

সুপার কাপের নতুন চ্যাম্পিয়ন চেলসি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 6 1 9 2
Users Today : 38
Views Today : 48
Total views : 177933
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In