• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
রবিবার, জুন ২১, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

‘করোনা প্রতিরোধে সরকারের কোনো রোডম্যাপ নেই’—মির্জা ফখরুল

‘করোনা প্রতিরোধে সরকারের কোনো রোডম্যাপ নেই’—মির্জা ফখরুল

Admin by Admin
জুন ২৮, ২০২০
in প্রচ্ছদ, রাজনীতি
0 0
0
‘করোনা প্রতিরোধে সরকারের কোনো রোডম্যাপ নেই’—মির্জা ফখরুল
0
SHARES
32
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

মতামত ● মহাকবি মাইকেল মধুসূদন দত্ত পরিণত হচ্ছেন—এম.এম দত্ত ○ মিথুশিলাক মুরমু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আবার শুরু হচ্ছে

ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, প্রাণহানি ৮

বিবর্তন ডেস্ক (বি. স.) ● করোনাভাইরাস প্রতিরোধে সরকারের কোনো রোডম্যাপ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘স্বাস্থ্য অধিদফর যে একটা গাইড লাইন দেবেন, সেটি তারা দিতে পারেনি। গোটা বাংলাদেশে কোভিড-১৯ মোকাবিলা করার জন্য যে একটা ম্যাপ, রোড ম্যাপ, একটা পরিকল্পনা, একটা প্রতিরোধ পরিকল্পনা তার সবই অনুপস্থিত।’
আজ ২৮ জুন রবিবার দুপুরে উত্তরার বাসা থেকে অনলাইনে জাতীয়তাবাদী হোমিওপ্যাথিক চিকিৎসক দলের আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। রাজধানীর নয়া পল্টনে বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণের কর্মসূচি হয়। এই সময় করোনা প্রতিরোধক ‘আর্সিনিক এলবাম-৩০’ ও ‘ব্রায়ানিয়া এলবাম-৩০’ ওষুধ কয়েক শত মানুষের মধ্যে বিতরণ করা হয়।
মির্জা ফখরুল বলেন, ‘আপনারা দেখেছেন, কয়েকদিন আগে চীনা বিশেষজ্ঞরা এসেছিলেন তারা এসে ঠিক একই কথা বলেছেন যে, বাংলাদেশে সবকিছু এলোমেলো। এখানে কোথায় রোগ আছে সেটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ তারা (সরকার) চিহ্নিত করতে পারছেন না এবং সেটাকে চিহ্নিত করার জন্য কোনও ব্যবস্থা তাদের নেই।’
তিনি অভিযোগ করেন, ‘স্বাস্থ্য ব্যবস্থা এবং গোটা হেলথ সিস্টেম একেবারে ভেঙে পড়েছে, একেবারেই লেজে গোবরে অবস্থা হয়ে গেছে। স্বাস্থ্য খাতে সরকারের চরম অবহেলা, উদাসীনতার জন্যে এবং সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে দেশে করুণ অবস্থা সৃষ্টি হয়েছে।’
বিএনপির মহাসচিব দাবি করেন, ‘ঢাকা উত্তর সিটি মেয়র গতকাল বলেছেন যে, আর বিলম্ব না করে এখন রেড জোন ভিত্তিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আপনি দেখুন কতটা সামঞ্জস্যহীনতা হলে, কতটা নৈরাজ্য সৃষ্টি হলে এমন হয়।অনেক আগেই বলা হয়েছে যে, দেশে রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন করা হবে। ঢাকা শহরের রেড জোন করে কত অঞ্চল ভাগ করে একদম কঠোরভাবে নিয়ন্ত্রণ করে লকডাউন করা হবে। একমাত্র পশ্চিম রাজাবাজার ছাড়া কোথাও হয়েছে বলে আমার জানা নেই। আমার মনে হয়, সরকার জানেও না তারা কী করবেন, কী করতে চাচ্ছে?’
২০২০-২১ অর্থবছরে সরকারের বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দের সমালোচনা করে তিনি বলেন, ‘বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্ধ সবচাইতে কম। কী দুর্ভাগ্য এই জাতির। আজকে রাস্তায় মানুষ মারা যাচ্ছে। টেস্ট করতে পারছে না, কোনও টেস্ট হচ্ছে না। এরপরেও ডা. জাফরুল্লাহ চৌধুরী সাহেবের গণস্বাস্থ্য কেন্দ্রের যে কিট উদ্ভাবন করলেন সেই কিটকে তারা (সরকার) নাকচ করে দিয়েছেন।’
তিনি বলেন, ‘মাত্র আড়াই হাজার টাকা করে প্রধানমন্ত্রীর একটা অনুদান ৫০ লাখ মানুষকে দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু সেটাও পুরোপুরি দলীয়করণ করার ফলে যাদের পাওয়া উচিত ছিল, তারা পায়নি। তাও সেটা এককালীন।’
ফখরুলের অভিযোগ, ‘সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যেটা, তা হচ্ছে অক্সিজেন অপ্রতুলতা, অক্সিজেন কোথাও পাওয়া যাচ্ছে না। এমনকি হাসপাতালগুলোতে অক্সিজেন নেই।’
হোমিওপ্যাথিক একটি কার্য্করী চিকিৎসা ব্যবস্থা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘ইংল্যান্ডের রানী এলিজাবেথ তিনি দীর্ঘদিন ধরে বেঁচে আছেন। তিনি হোমিওপ্যাথিক চিকিৎসা করেন। বাংলাদেশে উনি যখন বহুদিন আগে এসেছিলেন তখন সঙ্গে তার হোমিওপ্যাথিক বক্সটিও ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম মিরপুরে হোমিওপ্যাথিক কলেজ স্থাপন করেছিলেন। তিনি দিনাজপুরে হোমিওপ্যাথিক শিক্ষার প্রসারে জায়গাও বরাদ্দ দিয়েছিলেন।’
অনুষ্ঠানে চিকিৎসক দলের সভাপতি ডা. আরিফুর রহমান মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. শফিকুল আলম নাদিমের পরিচালনায় সহ-সভাপতি মশিউজ্জামান পান্নু, মজিবুল্লাহ মুজিব, সাংগঠনিক সম্পাদক একেএম জাকির হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক গাজী নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন।

Previous Post

নতুন শনাক্ত ১ হাজার ৭৩৮, মৃত্যু ৪৩

Next Post

এক কিটে করোনার দুটি নমুনা পরীক্ষা চট্টগ্রাম ও কক্সবাজারে

Admin

Admin

Next Post
পুলিশে করোনা আক্রান্ত প্রায় ৯ হাজার

এক কিটে করোনার দুটি নমুনা পরীক্ষা চট্টগ্রাম ও কক্সবাজারে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 4 0 0 7 0
Users Today : 148
Views Today : 163
Total views : 182312
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In