• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

এক কিটে করোনার দুটি নমুনা পরীক্ষা চট্টগ্রাম ও কক্সবাজারে

এক কিটে করোনার দুটি নমুনা পরীক্ষা চট্টগ্রাম ও কক্সবাজারে

Admin by Admin
জুন ২৯, ২০২০
in প্রচ্ছদ, সারাদেশ
0 0
0
পুলিশে করোনা আক্রান্ত প্রায় ৯ হাজার
7
SHARES
50
VIEWS
Share on FacebookShare on Twitter

বিবর্তন ডেস্ক (বি. স.) ● কোভিড-১৯ রোগ শনাক্তের জন্য চট্টগ্রামের সরকারি ল্যাবগুলোতে একটি কিট দিয়ে দুটি নমুনা পরীক্ষা করা হচ্ছে। ২৩ জুন মঙ্গলবার থেকে এ ব্যবস্থা চালু হয়েছে। একই পদ্ধতিতে নমুনা পরীক্ষা হচ্ছে কক্সবাজার ল্যাবেও।
ল্যাব সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা পাওয়ার পর তাঁরা এ ব্যবস্থা চালু করেছেন। এতে পরীক্ষার ফলাফলে কোনো হেরফের হচ্ছে না।
স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক হাসান শাহরিয়ার কবির জানান, এক কিটে দুই নমুনার পরীক্ষা সম্প্রতি দেশের একটি গবেষণাগারে করা হয়। সেখানে সফল হওয়ার পর এর প্রয়োগ চট্টগ্রাম ও কক্সবাজারের সরকারি ল্যাবগুলোতে চালু করা হয়েছে।
একটি কিট দিয়ে দুটি নমুনার পরীক্ষা এবং এর ফলাফলের সফলতা নিয়ে বিষয়েবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক চন্দন কুমার রায় জানান, একটি কিটের ব্যবহারিক প্রয়োগ কীভাবে হবে, তা সংশ্লিষ্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানই বলে দেয়। তিনি বলেন, কী ধরনের কিটে একটির পরিবর্তে একাধিক নমুনার পরীক্ষা হচ্ছে, তা ব্যবহারকারী নিশ্চয়ই ভালো বলতে পারবেন।
নমুনা পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, ২৩ জুন শুরু করার আগে টানা তিন দিন চট্টগ্রাম ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে এই পদ্ধতির পরীক্ষামূলক মহড়া হয়। এতে সফলতা এলে ল্যাবগুলোতে এর প্রয়োগ শুরু হয়। এতে ৫০ থেকে ৬০ শতাংশ নমুনা পরীক্ষা বেড়ে যায়। এ ধারা অব্যাহত থাকলে ধীরে ধীরে নমুনাজটও কমে আসবে।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রামে আগে গড়ে ৬০০ থেকে ৭৫০টি নমুনার পরীক্ষা হতো। ২২ জুন এক লাফে তা হাজার ছাড়িয়ে যায়। ২৩ জুন ৯৯১ এবং ২৪ জুন ৯৭১টি নমুনার পরীক্ষা হয়। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সক্ষমতার অনেক কম নমুনার পরীক্ষা হচ্ছে। সেখানে পরীক্ষা বাড়ানো হলে নমুনা সংগ্রহ ও পরীক্ষার মধ্যে ব্যবধান থাকবে না।

ল্যাবপ্রধানদরা কী বলেন?
করোনার নমুনা পরীক্ষার সঙ্গে সরাসরি জড়িত চট্টগ্রাম মেডিক্যালের কলেজের অণুজীববিজ্ঞান বিভাগের প্রভাষক সাবরিনা শারমিন।জানান, ‘আগে একটি কিটে ২০ মাইক্রোলিটার নমুনা আমরা বসাতাম। কিটের পরিধি অর্ধেক কমিয়ে এনে আমরা আনুপাতিক হার ঠিক রেখে ১০ মাইক্রোলিটার নমুনা বসাচ্ছি। নমুনা ও কিটের অনুপাত ঠিক থাকায় আগের মতোই নিখুঁত ফলাফল আসছে। তাতে বেশিসংখ্যক নমুনার পরীক্ষা করা যাচ্ছে।’
ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালের ল্যাবপ্রধান শাকিল আহমেদ বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশনা পাওয়ার পর আমরা কাজ শুরু করেছি। পরীক্ষামূলক মহড়ায় ফলাফল সঠিক পেয়েছি। এরপর আমরা নতুন নিয়ম কার্যকর করেছি। এতে রাষ্ট্রের অর্থ সাশ্রয় হবে।’
কক্সবাজার মেডিক্যাল কলেজেও কয়েক দিন ধরে এক কিটে দুই নমুনা পরীক্ষা চলছে। এতে ওই কলেজে নমুনার জট শূন্যে নেমে আসে। কক্সবাজার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অনুপম বড়ুয়া জানান, তাঁরাও এক কিটে দুই নমুনার পরীক্ষা করছেন। ফলাফলে অসামঞ্জস্য নেই। তাঁদের নমুনাজটও নেই।
চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানিয়েছেন, ‘এক কিটে দুই নমুনা পরীক্ষার ফলে ইতিমধ্যে চট্টগ্রামে এক দিনে নমুনা পরীক্ষা হাজার ছাড়িয়ে গেছে। যদিও আমরা প্রতিদিন গড়ে ১ হাজার ২০০ নমুনা পাচ্ছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষার সক্ষমতা বাড়ানোর তাগাদা দেওয়া হচ্ছে। তাতে নমুনার জট আর থাকবে না।’

RelatedPosts

মতামত ° আদিবাসী দিবস: বরেন্দ্রভূমির আদিবাসীদের চাপা কান্না > মিথুশিলাক মুরমু

মতামত ► বিশ্বকাপ ফুটবল ও বাংলাদেশ : বিনোদনের পরিবর্তে মৃত্যু কেন? ◄ মোজাহিদ হোসেন

চালের ভাণ্ডার নওগাঁয় কেজিতে ৯০ টাকা বেড়েছে সুগন্ধি আতপ চালের দাম

Previous Post

‘করোনা প্রতিরোধে সরকারের কোনো রোডম্যাপ নেই’—মির্জা ফখরুল

Next Post

রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত

Admin

Admin

Next Post
রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত

রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 4 2 4 1 4
Users Today : 19
Views Today : 22
Total views : 185258
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In