• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
রবিবার, জুন ২১, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

অনলাইনে ক্লাস-পরীক্ষা-ভর্তি কার্যক্রম চালাতে পারবে বেসরকারি বিশ্ববিদ্যালয়

অনলাইনে ক্লাস-পরীক্ষা-ভর্তি কার্যক্রম চালাতে পারবে বেসরকারি বিশ্ববিদ্যালয়

Admin by Admin
এপ্রিল ৩০, ২০২০
in প্রচ্ছদ, শিক্ষা
0 0
0
অনলাইনে ক্লাস-পরীক্ষা-ভর্তি কার্যক্রম চালাতে পারবে বেসরকারি বিশ্ববিদ্যালয়
0
SHARES
52
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

মতামত ● মহাকবি মাইকেল মধুসূদন দত্ত পরিণত হচ্ছেন—এম.এম দত্ত ○ মিথুশিলাক মুরমু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আবার শুরু হচ্ছে

ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, প্রাণহানি ৮

বিবর্তন ডেস্ক (বি. স.) ● দীর্ঘ ছুটি পুষিয়ে নিতে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার বিকালে এক ভ্যার্চুয়াল বৈঠকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি তিনি এ আহ্বান জানান।

বৈঠকে ডা. দীপু মনির সঙ্গে যুক্ত হন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, ঢাকা বিশ্বব্যিালয়ের উপচার্য অ্যাধ্যাপক মো. আখতারুজ্জামানসহ বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপচার্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে ক্লাস, সেমিস্টার ফাইনাল ও অন্যান্য পরীক্ষা এবং ভর্তি কার্যক্রম কীভাবে চালাতে পারবে সে বিষয়ে আগামী এক সপ্তাহের মধ্যে গাইডলাইন ঠিক করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

এ প্রসঙ্গে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ জানান, ‘বর্তমান পরিস্থিতিতে আমরা কীভাবে শিক্ষা কার্যক্রম চলমান রাখতে পারি, সে বিষয়ে আলোচনা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে একটি গাইডলাইন তৈরি করা হবে, কীভাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়া যায়।’

ইউজিসির চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা যখন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে গাইড লাইন দিয়েছিলাম, তখন কিন্তু আমাদের ধারণা ছিল না, যে ছুটি এত দীর্ঘ হবে। যেহেতু ছুটি দীর্ঘায়িত হচ্ছে, সে কারণে আমাদের ভিন্ন বিবেচনায় যেতে হচ্ছে। মূলত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এটি করা হচ্ছে। কারণ মাত্র কয়েকটি বিশ্ববিদ্যালয় ছাড়া কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় অনলাইনে ইলভলবড না। তাই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম নিয়ে ভাবা হচ্ছে। আমরা আগেই বলেছিলাম, মে মাসের দিকে আরেকটি নির্দেশনা দেবো। আজকের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, ইউজিসিকে আগামী সপ্তাহের মধ্যে নির্দেশনা দিতে হবে, কীভাবে মূল্যায়ন করবে ও কীভাবে আগাবে, সে বিষয়ে।’

বৈঠকে অংশ নেওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন জানান, ‘শিক্ষামন্ত্রী বলেছেন, পুরো শিক্ষা কার্যক্রম অনলাইনে চলবে। এ বিষয়ে যা কিছু করতে হয়, তা ইউজিসি ও বিশ্ববিদ্যালয়গুলোকে করতে বলা হয়েছে।’

বৈঠকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইন শিক্ষা কার্যক্রম চালানোর বিষয়ে আলোচনা হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রস্তাবনা ও সিদ্ধান্তের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘আমরা ফিজিবিলিটি স্টাডি করছি। দিন শেষে শিক্ষার্থীর সমতা ও সমানভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ডিনরা সেই সার্ভে করছেন। সার্ভে শেষ হলে বুঝতে পারবো ছুটির সময় কোন কোন উপায়ে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক কার্যক্রমে সম্পৃক্ত রাখতে পারবো। ’

বৈঠক সূত্রে জানা গেছে, অনলাইনে ক্লাস ছাড়াও সেমিস্টার ফাইনাল ও অন্যান্য পরীক্ষা এবং ভর্তি কার্যক্রম চালাতে উপায় খুঁজতে বলা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে শিক্ষার্থীর মূল্যায়ন, পরীক্ষা ও কখন কীভাবে ভর্তি পরিচালনা করবে, সে বিষয়ে করণীয় নির্ধারণ করতে বলা হয়। একই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনায় একটি গাইডলাইন তৈরি করে সে বিষয়ে মন্ত্রণালয়কে প্রতিবেদন দেওয়ার জন্য অনুরোধ করা হয়।

গত ২৩ মার্চ অনলাইনে শিক্ষা কার্যক্রম চালাতে বিশ্ববিদ্যালয়গুলোকে উৎসাহিত করে ইউজিসি। গত ২১ এপ্রিল সর্বশেষ পরিস্থিতি জানতে বিশ্ববিদ্যালয়গুলোকে চিঠি দিয়ে তথ্য চায় সংস্থাটি। চিঠিতে অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে কিনা, কতগুলো বিভাগে নেওয়া হচ্ছে এবং ক্লাসে শিক্ষার্থীর উপস্থিতির হার কত এসব বিষয় জানতে চায় ইউজিসি। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পাঠানো প্রতিবেদন উল্লেখ করে ইউজিসি মন্ত্রণালয়কে জানায় দেশের ৬৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস নিচ্ছে। আর সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয় এতে অংশ নিচ্ছে।

Previous Post

২৬ টাকা কেজি দরে ধান ও ৩৬ টাকা দরে চাল কিনবে সরকার

Next Post

গণস্বাস্থ্যের করোনা টেস্টিং কিট ট্রায়ালে যাচ্ছে

Admin

Admin

Next Post
গণস্বাস্থ্যের করোনা টেস্টিং কিট ট্রায়ালে যাচ্ছে

গণস্বাস্থ্যের করোনা টেস্টিং কিট ট্রায়ালে যাচ্ছে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 4 0 0 7 9
Users Today : 157
Views Today : 173
Total views : 182322
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In