• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বুধবার, জুন ১০, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

৭৫ প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ

৭৫ প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ

Admin by Admin
ডিসেম্বর ৫, ২০২৩
in খবর, প্রচ্ছদ
0 0
0
৭৫ প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

শিক্ষা ভাবনা ●মাধ্যমিক বিদ্যালয়গুলোতে খ্রিষ্টিয়ান ধর্ম শিক্ষক প্রসঙ্গে ○ মিথুশিলাক মুরমু

হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর প্রাণহানি

আগের বকেয়া পরিশোধ ছাড়াই ঋণ পাবেন চামড়া ব্যবসায়ীরা

বিভাগীয় সম্পাদক ● নির্বাচনি অনুসন্ধান কমিটি আচরণবিধি ভঙ্গের অভিযোগে প্রার্থীদের শোকজ করা অব্যাহত রেখেছে। শোডাউনসহ মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদান, দলীয় মনোনয়ন পেয়ে সংবর্ধনা গ্রহণ, মোটর শোভাযাত্রা, সভা-সমাবেশে অস্ত্র প্রদর্শন ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হুমকির অভিযোগে এ পর্যন্ত অন্তত ৭৫ জন প্রার্থীকে শোকজ করে অনুসন্ধান কমিটি।
এরই ধারাবাহিকতায় ঝালকাঠি-১ আসনে বিএনপির বহিষ্কৃত নেতা ও আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর ও নওগাঁ-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী শহীদুজ্জামান সরকারসহ আরও কয়েকজন প্রার্থীকে শোকজ করা হয়েছে। অবশ্য শোকজের পর অনেকেই কমিটির সামনে হাজির হয়ে দুঃখ প্রকাশ করেছেন।
এদিকে ঝালকাঠি-১ আসনে আলোচিত আওয়ামী লীগ প্রার্থী মুহাম্মদ শাহজাহান ওমর আজ ৫ ডিসেম্বর মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি প্রায় ১৫ মিনিটের মতো সিইসির দফতরে ছিলেন। তবে তিনি সাক্ষাতের বিষয়ে গণমাধ্যমকে মন্তব্য করতে রাজি হননি। উল্টো দুর্ব্যবহার করেন সাংবাদিকদের সঙ্গে।
মঙ্গলবার বেলা ২টার পরে তিনি নির্বাচন কমিশন ভবনে আসেন সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে। তবে কেন নির্বাচন ভবনে এসেছেন—এই বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে বলেন, ‘ইসিতে কেন এসেছি আপনাকে কেন বলবো। আমি কেন এসেছি এ বিষয়ে আপনাদের জবাবদিহি করতে হবে? আমি এমনিতেই ঘুরতে এসেছি, আপনাদের দেখতে এসেছি।’ কয়েকজন সাংবাদিক ছবি তুলতে চাইলে তিনি রেগে যান। ছবি তোলা ও প্রশ্ন করায় সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন শাহজাহান ওমর। এমনকি সাংবাদিকদের ক্যামেরায় থাবাও মারতে যান।
ইসিতে কেন এসেছেন প্রশ্নে শাহজাহান ওমর বলেন, ‘পেপারে দেখে নিয়েন।’ আপনি আইন ভঙ্গ করেছেন কিনা- এ প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, ‘আপনি আইন জানেন? কে বলল আমি আইন ভেঙেছি?’
শাহজাহান ওমর নির্বাচনি এলাকায় সমাবেশে অংশগ্রহণ ও বক্তব্য দেওয়া এবং তার পাশে পাশে বন্দুক হাতে একজনকে দেখা যাওয়ার বিষয়টিও শোকজ নোটিশে তুলে ধরা হয় এবং মঙ্গলবারের মধ্যে তাকে জবাব দিতে বলা হয় ইসি থেকে।
এদিকে আচরণবিধি ভঙ্গ করায় প্রার্থীদের একের পর এক শোকজ করা হলেও কোনও ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না, জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলব না।’
মঙ্গলবার নির্বাচন ভবনে স্থাপিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল আবেদন গ্রহণ কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এমন অপারগতা প্রকাশ করেন। বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর নির্বাচন কমিশনে কেন এসেছিলেন—জানতে চাইলে উত্তরে সিইসি বলেন, ‘ওটা আমার বিষয় না।’

Previous Post

বিশেষ গল্প ● দহন ►মালবিকা সরকার

Next Post

‘গাজায় প্রতি দশ মিনিটে এক শিশু নিহত’—ডব্লিউএইচও

Admin

Admin

Next Post
‘গাজায় প্রতি দশ মিনিটে এক শিশু নিহত’—ডব্লিউএইচও

‘গাজায় প্রতি দশ মিনিটে এক শিশু নিহত’—ডব্লিউএইচও

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 8 7 0 1
Users Today : 1
Views Today : 1
Total views : 180735
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In