• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

১০ টাকা কেজির চাল আ. লীগ নেতার গোডাউনে

Admin by Admin
এপ্রিল ১৪, ২০২০
in প্রচ্ছদ
0 0
0
১০ টাকা কেজির চাল আ. লীগ নেতার গোডাউনে
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

বিবর্তন ডেস্ক  ● কুমিল্লার চৌদ্দগ্রামে ১০ টাকা কেজি দরের সরকারি চালের বস্তা নিজের গোডাউনে রেখে বিক্রির অভিযোগে উঠেছে শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সামাদের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার দায়ে তাকেসহ দুজনকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আবদুস সামাদ স্থানীয় ইউপি মেম্বার এবং ১০ টাকা কেজি দরে বিক্রীত চালের ডিলার।

RelatedPosts

আজ পবিত্র ইস্টার সানডে

বিশেষ নিবন্ধ ● রক্ত ▌ পাস্টর এএম চৌধুরী

বিশেষ নিবন্ধ ● না চিনি আমার প্রকৃত ঈশ্বর, না চিনি আমার প্রতিবেশী ▌ডা. অলোক মজুমদার

গতকাল ১৪ এপ্রিল দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর বাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন সরকার অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন।অভিযানের পর জানা যায়, সুলভ মূল্যে বিক্রি হওয়া ৫৪৮ কেজি চাল মুদি দোকানের গোডাউনে রেখে বিক্রি এবং ৫৩০ কেজি চাল ভূষির গোডাউনে সরিয়ে রাখার অভিযোগে উপজেলর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডিলার আবদুস সামাদ মেম্বারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে, মেম্বারকে সহযোগিতা করায় মনির হোসেন নামে এক দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন সরকার জানান, ‘১০ টাকা কেজি দরের চালের কার্ডধারী গরিব ও দরিদ্রদের মাঝে বিক্রি না করে ভূষির গোডাউন ও মুদি দোকানের গোডাউনে রেখে বিক্রি হচ্ছে—এমন খবর পাই। পরে শ্রীপুর ইউনিয়নের নালঘর বাজারের ডিলার ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সামাদ মেম্বারের গোডাউন এবং আরেকজন মুদি দোকানির গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। দুই গোডাউন থেকে ৫, ১০ ও ১৫ কেজি করে পলিথিনের প্যাকেটে রাখা অবস্থায় ১ হাজার ৭৮ কেজি চাল জব্দ করা হয়।’

উপযুক্ত প্রমাণের ভিত্তিতে আবদুস সামাদ মেম্বারকে ৫০ হাজার টাকা জরিমানা এবং সরকারি চাল রাখার দায়ে মুদি দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযোগ স্বীকার করে আবদুস সামাদ জানান, সরকারি চাল প্যাকেটজাত করাই ছিল আমার অপরাধ। খাদ্য অধিদফতর থেকে আসা চাল আমি এলাকার সব কার্ডধারী গরিব ও অসহায় মানুষের মাঝে বিতরণ করেছি। কিছু চাল গোডাউনে রেখেছি করোনা দুর্যোগে খাদ্য সংকটে পড়া অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিতরণ করার জন্য। ভ্রাম্যমাণ আদালত সে কারণে আমাকে এবং মুদি দোকানের গোডাউনের মালিককে জরিমানা করেছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন সরকার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য দিনরাত পরিশ্রম করছে। কিন্তু কতিপয় ডিলার করোনা সংকটের সুযোগ নিয়ে গরিবের চাল প্যাকেটজাত করে বিক্রি করছে। এজন্য আমরা তাদের জরিমানা করেছি। চৌদ্দগ্রামে এ ধরনের আর কোনো অভিযোগ পাওয়া গেলে অর্থ ও কারাদণ্ড দুটোই প্রদান করা হবে।’

Previous Post

ডিবি পরিচয়ে ঠাকুরগাঁওয়ে লুটপাটের চেষ্টা, আটক ৪

Next Post

মগবাজারের ইনসাফ বারাকা হাসপাতাল লকডাউন

Admin

Admin

Next Post
মগবাজারের ইনসাফ বারাকা হাসপাতাল লকডাউন

মগবাজারের ইনসাফ বারাকা হাসপাতাল লকডাউন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 6 2 3 0
Users Today : 10
Views Today : 10
Total views : 177972
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In