সাধারণ অন্য আট-দশটার মতো একটা ছবি হলেও সে ছবির মধ্যেই আছে অন্য রকম এক স্বস্তি। ছবির মানুষটা সুস্থ হয়ে আবার ফিরে এসেছেন সবার মধ্যে। যার জন্য গোটা পৃথিবীই প্রার্থনায় ছিল কয়েক সপ্তাহ ধরে।
ক্রিস্টিয়ান এরিকসেনের ছবি সেটি। ডেনমার্কের সেরা তারকা ইউরো ২০২০-এ ফিনল্যান্ডের বিপক্ষে ডেনিশদের প্রথম ম্যাচেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণেই ছিলেন তিনি। চিকিৎসক ও সংশ্লিষ্ট সবার চেষ্টায় মৃত্যুর খুব কাছ থেকে ফিরলেও ইউরো শেষই হয়ে গেছে তাঁর জন্য। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটা তিনি তুলেছেন এক ভক্তের সঙ্গে। এমন একটা সময় তিনি সুস্থ হলেন যখন তাঁর দল স্বপ্নযাত্রাকে সঙ্গী করে পৌঁছে গেছে ইউরোর শেষ চারে।
জটিল চিকিৎসা শেষেই সবার মাঝে ফিরেছেন এরিকসেন। হৃদযন্ত্রে বিশেষ এক যন্ত্র বসাতে হয়েছে তাঁর। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অবশ্য ১৮ জুন। এরপর বাড়িতে সময় কাটাচ্ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটা সুস্থ হওয়ার পর তাঁর প্রথম প্রকাশিত ছবি।
ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন থেকে ৬০ কিলোমিটার দূরে টিসভিলডিলিয়ে এলাকায় ছবিটি তোলা হয়েছে। ছবিটি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন সে বালক ভক্ত। যার নাম বিন্দুজ। ডেনমার্কের পত্রিকা বিটি সেই ভক্তের সাক্ষাৎকার নিয়েছে। বিন্দুজ জানান, ‘ছবি তোলার কথা বলতে পারছিলাম না। কিছুটা নার্ভাস হয়ে পড়েছিলাম। কিন্তু আমি গর্বিত ছবিটি তুলতে পেরেছি। আমি খুব খুশি।’ ছবির পেছনের ঘটনা সম্পর্কে বিন্দুজ বলেন, ‘আমরা একটা ফটোশুটের কাজে সেখানে গিয়েছিলাম। দুপুরের খাবার খাওয়ার সময় হঠাৎ তাঁকে দেখি। আমি অপেক্ষা করি। তার বান্ধবীর সঙ্গে কথা বলা শেষ হওয়ার পর ছবি তোলার অনুরোধ করলেই তিনি রাজি হয়ে যান।’
এরিকসেন বিন্দুজের প্রিয় ফুটবলার। কিন্তু ফিনল্যান্ডের বিপক্ষে সে দুর্ঘটনা দেখা হয়নি তাঁর, ‘আমি ফিনল্যান্ডের সঙ্গে ওই ঘটনা দেখিনি। কিন্তু তাকে সুস্থ মনে হয়েছে। খুবই ভালো লেগেছে। বেশির ভাগ সময় আমি জাতীয় দলের খেলা দেখি।





Users Today : 250
Views Today : 301
Total views : 182149
