বিভাগীয় সম্পাদক ■ সিলেটের জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আজ ২ মে রবিবার সকাল পৌনে সাতটার দিকে সিলেট-তামাবিল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের নাম–পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, সিএনজিচালিত একটি অটোরিকশায় ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে।
এতে অটোরিকশার চালক ও একই পরিবারের চারজন নিহত হন। তাঁরা সবাই অটোরিকশায় ছিলেন।
জৈন্তাপুরে থানার অপিসার ইনচার্জ (ওসি) দস্তগীর আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।





Users Today : 12
Views Today : 20
Total views : 184304
