১৩ সদস্যের ঘোষিত দলে নেই তামিম ইকবাল ও ইমরুল কায়েস। দ্বিতীয় টেস্টে সাদমানের অভিষেক হওয়া তাই নিশ্চিত। আর সঙ্গে ওপেনে দেখা যাবে আরেক বাঁ-হাতি ব্যাটসম্যান সৌম্য সরকারকে। ইমরুল কায়েসকে দলের বাইরে রাখলেও তার জায়গায় ডাকা হয়নি কাউকে।
ইমরুল কায়েস ইনজুরিতে পড়েছেন আগেই জানা ছিল। মঙ্গলবার দ্বিতীয় টেস্টের জন্য তাই রাখা হয়নি তাকে। কাঁধের ইনজুরিতে পড়েছেন তিনি। ওদিকে ইনজুরির কারণে ফেরা হচ্ছে না তামিম ইকবালেরও। বিসিবি’র নির্বাচক মিনহাজুল আবেদিন বলেন, ‘কাঁধের ইনজুরিতে থাকায় বিশ্রাম দেওয়া হয়েছে ইমরুল কায়েসকে। আন্তর্জাতিক ক্রিকেটে সাদমান কেমন করেন তা দেখতে আমরা এখন মুখিয়ে আছি।’
তামিমকে দলে না ডাকার ব্যাপারে নির্বাচক বলেন, ‘তামিমের ইনজুরির অবস্থা নিয়ে তেমন কোন আপডেট পায়নি আমরা। তাই দলে রাখা হয়নি তাকে। তামিম যদি খেলতে পারেন যেকোন মুহূর্তে আমরা তাকে দলে অন্তভূক্ত করতে পারি। সেজন্য ১৩ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।’
ঢাকা টেস্টের বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মুস্তাফিজুর রহমান, আরিফুল হক, খালেদ আহমেদ।





Users Today : 32
Views Today : 37
Total views : 177999
