• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

সাতক্ষীরা লকডাউন

Admin by Admin
জুন ৩, ২০২১
in প্রচ্ছদ
0 0
0
সাতক্ষীরা লকডাউন
0
SHARES
37
VIEWS
Share on FacebookShare on Twitter

সাতক্ষীরা লকডাউন

বিভাগীয় সম্পাদক ● করোনা পরিস্থিতির ক্রমবর্ধমান অবনতি হওয়ায় সাতক্ষীরায় সাত দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী শনিবার সকাল ৬টা থেকে এ লকডাউন কার্যকর হবে।
আজ ৩ জুন বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।
এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত ও সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খোদা।
সভায় বলা হয়, সাতক্ষীরার মানুষ সচেতন হচ্ছে না। অধিকাংশ মানুষ মাস্ক ও সামাজিক দূরত্ব মেনে চলে না। ভ্রাম্যমাণ আদালত চালিয়েও মানুষকে সচেতন করা যাচ্ছে না। অবৈধপথে ভারত থেকে বাংলাদেশিরা দেশে ঢুকছেন। ফলে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। তাই আগামী শনিবার থেকে সাত দিন লকডাউনে থাকবে সাতক্ষীরা। প্রয়োজনে লকডাউনের সময় বাড়বে।
জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, লকডাউনের সময় সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান খোলা থাকবে। তবে সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। বিপণিবিতানসহ অন্যান্য দোকানপাট বন্ধ থাকবে। সাধারণ মানুষের চলাচল ও ভিড় এড়ানোর জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চলাচল সীমিত করা হবে। জেলার সঙ্গে যশোর ও খুলনাসহ বিভিন্ন আঞ্চলিক সড়কের সংযোগস্থলে পুলিশ চেকপোস্ট থাকবে। সীমান্তে পারাপার বন্ধ থাকবে। শহরে থাকবে ভ্রাম্যমাণ আদালত। বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শনিবার থেকে সাত দিন জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।
উল্লেখ্য, সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় ৯৩ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৫৩ দশমিক ১৯ শতাংশ। মে মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে এ হার ছিল ১২-১৩ শতাংশ। মে মাসের শেষ সপ্তাহ এ হার ছিল ৪১ শতাংশ। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ দশমিক ১৯ শতাংশে। ফলে করোনা প্রতিরোধ কমিটির সভায় লকডাউনের সিদ্ধান্ত এলো।

RelatedPosts

আজ পবিত্র ইস্টার সানডে

বিশেষ নিবন্ধ ● রক্ত ▌ পাস্টর এএম চৌধুরী

বিশেষ নিবন্ধ ● না চিনি আমার প্রকৃত ঈশ্বর, না চিনি আমার প্রতিবেশী ▌ডা. অলোক মজুমদার

Previous Post

মোবাইল ফোনের সিম কার্ডের দাম বাড়ছে

Next Post

রাজশাহী মেডিক্যালে একদিনে ১৬ জনের মৃত্যু

Admin

Admin

Next Post
রাজশাহী মেডিক্যালে একদিনে ১৬ জনের মৃত্যু

রাজশাহী মেডিক্যালে একদিনে ১৬ জনের মৃত্যু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 5 5 4 7
Users Today : 80
Views Today : 87
Total views : 177227
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In