• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

রাজশাহী মেডিক্যালে একদিনে ১৬ জনের মৃত্যু

Admin by Admin
জুন ৪, ২০২১
in প্রচ্ছদ
0 0
0
রাজশাহী মেডিক্যালে একদিনে ১৬ জনের মৃত্যু
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

রাজশাহী মেডিক্যালে একদিনে ১৬ জনের মৃত্যু

বিভাগীয় সম্পাদক ● রাজশাহী মেডিক্যালে কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন এবং করোনা উপসর্গে মারা গেছেন ছয়জন।
এই মৃত্যু প্রায় দেড় বছরের মধ্যে এক দিনে সর্বোচ্চ। আজ শুক্রবার সকাল ১০টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গে মারা গেছেন ছয়জন। এই ১৬ জনের মধ্যে করোনার ‘হটস্পট’ চাঁপাইনবাবগঞ্জের ৯ জন, রাজশাহীর ৬ জন, নওগাঁর ১ জন রয়েছেন। তাঁদের মধ্যে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঁচজন, ৩ ও ২৫ নম্বর ওয়ার্ডে তিনজন করে, ২২ ও ২৯ নম্বর ওয়ার্ডে দুজন করে এবং ৩৯ নম্বর ওয়ার্ডে একজন মারা গেছেন। হাসপাতাল থেকে তাঁদের লাশ স্বাস্থ্যবিধি মেনে দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ঈদের পর থেকেই উদ্বেগজনক হারে বাড়ছে মৃত্যু। মে মাসের শেষ সপ্তাহ থেকে এই সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত ২৪ মে দুপুর থেকে ৪ জুন পর্যন্ত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা সংক্রমিত ছিলেন ৫৬ জন। অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এর মধ্যে গত ২৪ মে ১০ জন, ২৫ মে ৪ জন, ২৬ মে ৪ জন, ২৭ মে ৪ জন, ২৮ মে ৯ জন, ৩০ মে সর্বোচ্চ ১২ জন, ৩১ মে ৪ জন, ১ জুন ৭ জন, ২ জুন ৭ জন, ৩ জুন ৯ জন ও গত ২৪ ঘণ্টায় ১৬ জন মারা গেলেন।

RelatedPosts

আজ পবিত্র ইস্টার সানডে

বিশেষ নিবন্ধ ● রক্ত ▌ পাস্টর এএম চৌধুরী

বিশেষ নিবন্ধ ● না চিনি আমার প্রকৃত ঈশ্বর, না চিনি আমার প্রতিবেশী ▌ডা. অলোক মজুমদার

করোনা ইউনিটে সিট প্রায় শেষ
হাসপাতালে প্রতিদিনই উদ্বেগজনক হারে বাড়ছে করোনা রোগী ও করোনা উপসর্গের রোগী। হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩২ জন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ১৫ জন, রাজশাহীর ১৩ জন, নওগাঁর ৩ জন ও নাটোরের ১ জন রয়েছেন। এ নিয়ে আজ সকাল ১০টা পর্যন্ত ভর্তি আছেন ২২৫ জন রোগী।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, হাসপাতালে করোনা ইউনিটে মোট বিছানা ২৩২টি। এর মধ্যে আজ সকাল ১০টার মধ্যেই ২২৫ জন রোগী ভর্তি আছেন। যেকোনো সময় বাকি সিটগুলো ফুরিয়ে যাবে।
এ ব্যাপারে হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস বলেন, যাঁদের অক্সিজেন স্যাচুরেশন কম, অবস্থা খারাপ, তাঁদেরই হাসপাতালে ভর্তি নেওয়া হচ্ছে।

Previous Post

সাতক্ষীরা লকডাউন

Next Post

প্রস্তাবিত বাজেট জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ছাড়া কিছু নয়—বিএনপি

Admin

Admin

Next Post
প্রস্তাবিত বাজেট জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ছাড়া কিছু নয়—বিএনপি

প্রস্তাবিত বাজেট জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ছাড়া কিছু নয়—বিএনপি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 5 5 5 1
Users Today : 84
Views Today : 91
Total views : 177231
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In