সময়ের বিবর্তন (বি. স.) ● ঈদুল-আজহা উপলক্ষে টানা ছয় দিনের ছুটিতে বন্ধ থাকছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর। আগামী ৪ জুলাই মঙ্গলবার পর্যন্ত ভোমরা বন্দর শুল্ক স্টেশনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। ৫ জুলাই বুধবার থেকে আবারও বাণিজ্য কার্যক্রম শুরু হবে।
স্থল বন্দরের সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান নাসিম বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথ আলোচনায় ছয় দিন উভয় দেশের বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ৫ জুলাই থেকে আবারও যথারীতি আমদানি-রফতানি শুরু হবে।





Users Today : 7
Views Today : 9
Total views : 175513
