• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

সহজে মনে রাখার প্রাচীন কৌশল

সহজে মনে রাখার প্রাচীন কৌশল

Admin by Admin
ডিসেম্বর ২, ২০১৯
in ফিচার
0 0
0
সহজে মনে রাখার প্রাচীন কৌশল
0
SHARES
25
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

ভূমিকম্প সম্পর্কে ১০টি বিস্ময়কর তথ্য

বিশেষ ফিচার ○ রজত জয়ন্তী ☼ সামার ইনস্টিটিউট অব লিঙ্গুইস্টিকস ● মিথুশিলাক মুরমু

খাদ্য ও পুষ্টি পরামর্শ ● খাদ্যমূল্য ও গুণাগুণ বজায় রেখে রান্না

আপনি হয়ত সারারাত ধরে পরীক্ষার পড়া পড়ে পরের দিন সকালে পরীক্ষার হলে গিয়ে দেখেন প্রায় অনেক কিছুই মনে করতে পারছেন না। তখন আপনার স¥ৃতিশক্তি নিয়ে খুব হতাশ হয়ে যান। আমরা এসব নিয়ে অনেক ভাবতে থাকি। কীভাবে স¥ৃতিশক্তি বাড়ানো যায়, কী খাবার খেলে বাড়ে এসব নিয়ে জানতে খুব আগ্রহ বোধ করি আমরা। কিন্তু, সমস্যা হচ্ছে, কীভাবে কোনোকিছু অনেকদিন ধরে মনে রাখা যায়, সেটা নিয়ে আমরা তেমন একটা ভাবি না। সে বিষয়টি নিয়েই এই লেখা। ঘুরে আসব আমাদের পূর্বপুরুদের কাছ থেকে। কীভাবে তারা কোনো কিছু সহজে মনে রাখতেন আর কী উপায়ে আমরা বৈজ্ঞানিকভাবে আমাদের জীবনে তা প্রয়োগ করব।
প্রাচীন গ্রিক আর রোমান পূর্বপুরুষদেরকেও তাদের দৈনন্দিন কাজকর্মের জন্য মনে রাখতে হতো অনেক কিছু। তখনকার সময়ে যেহেতু আজকের মতো ইন্টারনেটের প্রচলন ছিল না, তাই তাদেরকে তাদের স্মরণশক্তির ওপরেই নির্ভর করতে হতো। তাদের অবস্থা অনুসারে তারা তৈরি করেন মনে রাখার এক অভিনব পদ্ধতি, যাকে বলা হয় ‘মেথড অব লকি’।
মেথড অব লকিকে অনেকে মেমোরি প্যালেস বলে অভিহিত করে থাকেন। আমাদের স্মৃতিশক্তি সাধারণত মস্তিষ্কের হিপ্পোক্যাম্পাস অঞ্চলে প্রসেসিং হয়। এ অংশটি শুধু যে কোনো কিছু মনে করার ক্ষেত্রেই কাজে লাগে তা নয়। কোনো কিছুর অবস্থান যাচাই করতেও সাহায্য করে। এ প্রক্রিয়াকে আমরা বলি নেভিগেশন প্রসেস। মস্তিষ্কের একই জায়গা একাধিক কাজ করছে। এ বিষয়টিই কাজে লাগানো হয় মেথড অব লকিতে।
ধরুন, আপনাকে এখন কোনোকিছু মনে রাখতে হবে। যে জিনিসটি আপনাকে মনে রাখতে হবে সেটি যদি কোনো স্থানে রাখেন তাহলে তা বেশিদিন মনে থাকবে। সেই স্থানটি যেকোনো জায়গা হতে পারে। আপনি যে বাসায় থাকেন সে বাসাটিকেও আপনি বেছে নিতে পারেন আপনার মনে রাখার সুবিধার্থে। এমনকি আপনি কল্পনায় আপনার মনের মতো একটি প্রাসাদ তৈরি করে নিতে পারেন।
সেই প্রাসাদের ভেতরের প্রত্যেকটি জিনিসকে খুব ভাল করে দেখুন। আপনার রুমের ভেতরে কোথায় আসবাবপত্র আছে, কোথায় পড়ার টেবিল, বিছানা, আয়না আছে এসব প্রত্যেকটি জিনিসই আপনার কাজে লাগবে। আপনি শুধু যে তথ্যটি মনে রাখতে হবে সেটিকে কল্পনায় নিজের মতো করে দেখতে থাকুন। পরে সেই জিনিসটিকে আপনার পছন্দমতো ঘরের যেকোনো এক জায়গায় রেখে দিন। আপনার কল্পনায় আপনি তথ্যটিকে যত আকর্ষণীয় করে তুলবেন সেই তথ্যটি আরো বেশিদিন আপনার মনে থাকবে। আপনি চাইলে সেখানে যোগ করতে পারেন কৌতুকতা অথবা আবেগঘন কোনো চিত্র। আর সেই চিত্রটি যতটা অদ্ভুত হবে, সেটা মনেও থাকবে আপনার বেশিদিন পর্যন্ত।
চলুন, আপনার সুবিধার জন্য আমরা এই পদ্ধতিটিকে বাস্তবে কাজে লাগিয়ে দেখি এটা কতটা কার্যকর। আমরা এখন যুক্তরাষ্ট্রের প্রথম দশজন প্রেসিডেন্টের নাম মনে রাখার চেষ্টা করবো মেথড অব লকিকে কাজে লাগিয়ে। পাঠকের প্রতি অনুরোধ থাকবে পুরো ব্যাপারটিকেই কল্পনায় নিজেদের মতো করে চিত্রায়িত করে নিতে। আগে আমরা জেনে নিই সিরিয়ালি আমেরিকার প্রথম দশজন প্রেসিডেন্টের নাম। তারা হলেন-
১) জর্জ ওয়াশিংটন ২) জন এডাম ৩) থমাস জেফারসন ৪) জেমস ম্যাডিসন ৫) জেমস মনরো ৬) জন কুইন্সি এডাম ৭) অ্যান্ড্রু জ্যাকসন ৮) মার্টিন ভ্যান বুরেন ৯) হ্যানরি হ্যারিসন ১০) জন টাইলর।
এবার প্রেসিডেন্টদের নাম ক্রমানুসারে মনে রাখবো। কল্পনা করুন আপনি আপনার বাসার ভেতরে ঢুকলেন। তারপর রুমের কিনারায় ওয়াশিং মেশিনের (ওয়াশিংটন) ঢাকনাটি খুললেন। খোলার পর আপনি দেখলেন যে কাপড় ধোয়ার সেই মেশিনে এটম বোমা (এডাম)। আপনি তাড়াতাড়ি করে সেই বোমা নিয়ে ছুটতে লাগলেন। ভেবে পেলেন না যে এখন আপনি কি করবেন। টেবিলে বসে থাকা আপনার ছেলে বা সন (son) (জ্যাফারসন) আপনাকে দেখে বলে বসলো “Are you mad” (ম্যাডিসন)।
অবশ্য বেচারা কী করবে আর! ছেলে যদি তার বাবার হাতে এটম বোমা নিয়ে তাকে ঘুরতে দেখে তাহলে বাবাকে পাগল বলাটাই স্বাভাবিক। এমন সময় আপনার বাসার রান্নাঘর থেকে ছুটে এলো আপনার স্ত্রী হলিউডের মেরিলিন মনরো। কি অবাক হচ্ছেন? আরে ভেবেই নিন না যে কিছুক্ষণের জন্য হলিউডের এই নায়িকাই আপনার স্ত্রী! তো মনরো আপনাকে বলছে যে কুইকলি এটম বোমা (কুইন্সি এডাম) নিয়ে বাসা থেকে বের হয়ে যেতে, নয় তো সবাই বাসাতেই মারা যাবে।
তো আপনিও বোমা নিয়ে দৌড়ে আপনার বেডরুমের ভেতরে ঢুকলেন। অবাক হয়ে দেখলেন আপনার রুমে বসে আছে মাইকেল জ্যাকসন (অ্যান্ড্রু জ্যাকসন)। মাইকেল জ্যাকসন আপনাকে দেখেই বলছেন, বাসার পাশেই একটি ভ্যান (মার্টিন ভ্যান) দাঁড়িয়ে আছে। ঐ ভ্যানের চালকটিকে তাড়াতাড়ি (Hurry) এটম বোমাটি দিয়ে আসতে, তাহলে সে তাড়াতাড়ি করে বোমাটি শহরের বাইরে নিয়ে যেতে পারবে। আপনিও তাড়াহুড়ো করে দৌড় দিতে গিয়ে বাসার টাইলসে (জন টাইলর) পিছলে পরে গিয়ে কোমর ভেঙে ফেললেন।
এবার পুরো ঘটনাটি আবার প্রথম থেকে ভাবুন। আপনার বাসায় প্রবেশ করুন। আগের ঘটনাটি মনে করুন। আপনি খুব অবাক হয়েই এখন আবিষ্কার করবেন যে, আপনি আসলেই আমেরিকার প্রথম দশজন প্রেসিডেন্টের নাম ক্রমানুসারে বলতে পারবেন। আর কখনো সহজে এটি ভুলবেনও না। মজার না ব্যাপারটি?
খেয়াল করুন, আমি আমার উদাহরণে টেনে এনেছি এটম বোমা, হলিউডের বিখ্যাত নায়িকা এবং মাইকেল জ্যাকসনকেও। আপনি আপনার তথ্যকে যতটা অদ্ভুত আর রোমান্টিক করে তুলবেন, সেই তথ্যগুলো তত বেশিদিন মনে থাকবে। মেথড অব লকি প্রয়োগ করে ওয়ার্ল্ড মেমোরি চ্যাম্পিয়নশিপের প্রতিযোগীরা তাদের তথ্যগুলো মনে রাখে। তাদের মাঝে কেউ কেউ প্রতিযোগিতায় চ্যাম্পিয়নও হচ্ছে। আপনিও চাইলে প্রাচীন এই বিজ্ঞানসম্মত পদ্ধতিটি প্রয়োগ করে আপনার স¥ৃতিশক্তিকে ঝালিয়ে নিতে পারেন। পারেন যেকোনো জিনিসকে আপনার নিজের মতো করে অনেকদিন মনে রাখতে।

⚫ মিরাজ চৌধুরী

Previous Post

কৃষি বীমা ও কৃষকের স্বার্থ

Next Post

দ্রৌপদী

Admin

Admin

Next Post
দ্রৌপদী

দ্রৌপদী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 4 0 0 8
Users Today : 7
Views Today : 9
Total views : 175513
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In