• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
শনিবার, মে ২, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

সরাইল থানার ওসি প্রত্যাহার

সরাইল থানার ওসি প্রত্যাহার

Admin by Admin
এপ্রিল ১৯, ২০২০
in প্রচ্ছদ
0 0
0
সরাইল থানার ওসি প্রত্যাহার
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

বিবর্তন ডেস্ক রিপোর্ট ● করোনা পরিস্থিতির মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় লকডাউন উপেক্ষা করে সরাইলে খেলাফত মজলিসের শীর্ষস্থানীয় নেতা মাওলানা জোবায়ের আহমদ আনসারীর জানাজায় লাখো মানুষের অংশগ্রহণের ঘটনায় ব্যর্থতার দায়ে সরাইল থানার ওসি শাহদাৎ হোসেন টিটুকে প্রত্যাহার করা হয়েছে। ১৮ এপ্রিল রাতে পুলিশ সদর দফতরের নির্দেশে তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে যুক্ত করতে বলা হয়।

জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

RelatedPosts

আজ পবিত্র ইস্টার সানডে

বিশেষ নিবন্ধ ● রক্ত ▌ পাস্টর এএম চৌধুরী

বিশেষ নিবন্ধ ● না চিনি আমার প্রকৃত ঈশ্বর, না চিনি আমার প্রতিবেশী ▌ডা. অলোক মজুমদার

শনিবার সকালে ওই জানাজা অনুষ্ঠিত হয়। স্থানীয় প্রশাসন এ অবস্থায় নীরব ভূমিকা পালন করে বলে অভিযোগ উঠেছে। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, এই সমাবেশের মধ্য দিয়ে নিশ্চিতভাবেই করোনা ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ল।

সরাইল থানার ওসি মো. শাহাদাৎ হোসেন টিটু লাখো মানুষের সমাগমের বিষয়ে বলেন, ‘জানাজায় অংশ নিতে ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও ঢাকা থেকে লোকজন আসে। আমরা চিন্তাও করতে পারিনি যে এত লোকসমাগম হবে। লোকজন আসতে শুরু করার পর আমাদের আর কিছু করার ছিল না।’

এদিকে মাওলানা জোবায়ের আহমদ আনসারীর জানাজায় অংশ নেওয়া ব্যক্তিদের হোম কোয়ারেন্টিন করতে চায় ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ। এরইমধ্যে সরাইলের ছয়টি গ্রাম লকডাউন করা হয়েছে। গ্রামের কেউ যাতে বের হতে না পারে সেজন্য অতিরিক্ত পুলিশ পাঠানো হচ্ছে। এছাড়া আশুগঞ্জ ও সরাইল থেকেই বেশিরভাগ মানুষ জানাজায় অংশ নিয়েছেন ধারণা করে এই দুই উপজেলায় হোম কোয়ারেন্টিন অবস্থা নিশ্চিতে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান পুলিশ সুপার মুহাম্মদ আনিসুর রহমান।

পুলিশ সুপার মুহাম্মদ আনিসুর রহমান বলেন, ‘নিরাপদ দূরত্ব বজায় রেখে ছোট পরিসরে জানাজা হবে বলে সংশ্লিষ্টরা আমাদের কথা দিয়েছিলেন। কিন্তু সেটা তারা রাখেননি।’

সরাইলের পানিশ্বর ইউনিয়নের চেয়ারম্যান দিন ইসলাম জানান, ‘শনিবার বিকাল ৫টার পর উপজেলার ছয়টি গ্রাম লকডাউন করা হয়েছে। বেড়তলা, বলিবাড়ী, সীতাহরণ, শান্তিনগর, মইশার, টিঘর এই গ্রামগুলো লকডাউন হয়েছে।’

Previous Post

প্রতিবেদন ● গাজীপুর হয়ে উঠছে করোনাভাইরাসে আক্রান্তের নতুন হটস্পট

Next Post

সারাদেশে মুক্তি পাচ্ছে এক হাজার কারাবন্দি

Admin

Admin

Next Post
সারাদেশে মুক্তি পাচ্ছে এক হাজার কারাবন্দি

সারাদেশে মুক্তি পাচ্ছে এক হাজার কারাবন্দি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 5 9 5 1
Users Today : 22
Views Today : 24
Total views : 177666
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In