• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
শনিবার, আগস্ট ৮, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

শুভ বড়দিনের লেখা ►শুভ বড়দিন নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা ● সাদিয়া ইসলাম বৃষ্টি

শুভ বড়দিনের লেখা ►শুভ বড়দিন নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা ● সাদিয়া ইসলাম বৃষ্টি

Admin by Admin
ডিসেম্বর ২৬, ২০২১
in ধর্ম-দর্শন, প্রচ্ছদ, বড়দিনের বিশেষ লেখা
0 0
0
শুভ বড়দিনের লেখা ►শুভ বড়দিন নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা ● সাদিয়া ইসলাম বৃষ্টি
0
SHARES
351
VIEWS
Share on FacebookShare on Twitter

সারা বছর অপেক্ষার পর আবার চলে এলো শুভ বড়দিন। আর সেইসাথে বড়দিনকে নিয়ে আমাদের ভ্রান্ত চিন্তাগুলোও জেগে উঠেছে নতুন করে। বড়দিন বা ক্রিসমাস সম্পর্কে আমরা অনেক কিছু জানি আর সেগুলোর অধিকাংশই সত্যি। তবে তা-ই বলে সবগুলো নয়। বছরের পর বছর ধরে বড়দিন বা ক্রিসমাস নিয়ে আমাদের মধ্যে থাকা ভুল ধারণাগুলোকে নিয়েই আজকের এই লেখা!

‘এক্স’ অর্থ যিশু খ্রিষ্ট
আমরা অনেক সময় শুভ বড়দিনের ইংরেজি লিখতে গিয়ে লিখে ফেলি ‘হ্যাপি ক্রিসমাস’ বা ‘Happy Xmas’। ক্রিসমাসের বানানে এমন ‘এক্স’ কেন ব্যবহার করা হয়? ছোটোবেলায় আপনার মনেও কি এমন প্রশ্ন আসেনি? অনেকেই এটাকে যিশু খ্রিস্টের চিহ্ন বলে মনে করেন। কিন্তু বাস্তব একেবারে ভিন্ন। ক্রিসমাস শব্দটিকে গ্রীসে ডাকা হয় Christos (χριστος) নামে, যার বানানটা শুরু হয় এক্সের মতোন দেখতে একটি অক্ষর দিয়ে। আর সেখান থেকেই ছোটো করে একসময় ক্রিসমাসের বানান হয়ে গিয়েছে ঢসধং।

RelatedPosts

মতামত ► বিশ্বকাপ ফুটবল ও বাংলাদেশ : বিনোদনের পরিবর্তে মৃত্যু কেন? ◄ মোজাহিদ হোসেন

চালের ভাণ্ডার নওগাঁয় কেজিতে ৯০ টাকা বেড়েছে সুগন্ধি আতপ চালের দাম

মুক্তকথা ► নিজের জায়গায় নতুন আইনে নিজেই অবৈধ ◄ ডা. অলোক মজুমদার

বড়দিন আর খ্রিস্টান ধর্ম একসাথে ছড়িয়েছে পৃথিবীতে
হ্যাঁ, বড়দিন আর খ্রিস্টান ধর্ম একে অন্যের সাথে জড়িত। তবে তার মানে এই নয় যে, যখন থেকে পৃথিবীতে খ্রিস্টান ধর্ম ছড়াতে আরম্ভ করেছে, ঠিক তখন থেকেই বড়দিন পালন করার রেওয়াজ হয়েছে। অনেকেই ভেবে থাকেন যে, প্যাগান ধর্ম, উৎসব আর ছুটির দিনগুলোকে সরিয়ে দিয়ে খ্রিস্ট ধর্মের সমস্ত আনুষ্ঠানিকতা জায়গা করে নিয়েছে। কথাটি সত্যি, তবে পুরোপুরি নয়। যিশু খ্রিস্টের জন্ম উদ্যাপনের অনেক আগে থেকেই খ্রিস্ট ধর্ম পৃথিবীতে এসেছিল। এ ব্যাপারে রোমান অনেক লেখকের অভিমত পাওয়া যায়।
কারো জন্মকে পালন করার চাইতে মৃত্যু নিয়েই বেশি চিন্তিত ছিলেন সে সময় সবাই। তাই বড়দিনের আগেও উদ্যাপিত হয় ইস্টার সানডে এবং গুড ফ্রাইডে’র মতোন দিনগুলো। ২০০ খ্রিস্টাব্দে যিশু খ্রিষ্টের জন্ম উদ্যাপনের ব্যাপারটি আসে। মিশরীয় এক লেখনীতে তারিখটি ছিল ২০ মে। চতুর্থ শতকের মাঝা বরাবর এসে ডিসেম্বরের ২৫ তারিখে পালিত হতে শুরু করে যিশু খ্রিস্টের জন্মদিন বা বড়দিন। আর ১৭ শতক আসতে আসতে ব্যাপারটি বর্তমান জনপ্রিয়তায় এসে পৌঁছায়।

বড়দিন প্যাগান উৎসবের কথা মাথায় রেখে পালিত হয়
অনেকেই ভেবে থাকেন, প্যাগান ধর্মের উৎসবগুলোর সময়ে প্যাগান ধর্মাবলম্বীরাও যেন উৎসবে অংশ নিতে পারে সে কথা ভেবেই বড়দিন পালিত হয় ২৫শে ডিসেম্বর, দক্ষিণায়নের দিনে। ইতিহাস কিন্তু তা বলে না। খ্রিস্টান ধর্ম প্যাগান কোনো উৎসবকে নিজেদের উৎসবের সময় বানাতে চায়নি। বরং যতটা সম্ভব চেষ্টা করেছে প্যাগান ধর্ম থেকে দূরে থাকার। তবে একটা সময় ধীরে ধীরে প্যাগান সংস্কৃতির কিছু ব্যাপার খ্রিস্ট ধর্মের মধ্যে চলে আসে। তবে সেটা ১২ শতকের আগে নয়। তো, এখন প্রশ্ন হলো, ২৫শে ডিসেম্বর কেন বড়দিন পালিত হয় তাহলে?
যদি প্যাগান ধর্মকেই অনুসরণ না করা হয়, তাহলে ২৫শে ডিসেম্বর পালনের কারণটা কী? রোমান দিনপঞ্জিকা অনুসারে, ২৫শে মার্চ যিশু গর্ভে আসেন এবং ২৫শে মার্চেই তিনি ক্রুশবিদ্ধ হন। আর ঠিক তার নয় মাস পরেই আসে ২৫শে ডিসেম্বর। হিসেবটা সহজ!

তিনজন জ্ঞানী মানুষ
বড়দিনের খুব বিখ্যাত একটি ব্যাপার হলো থ্রি ওয়াইজ ম্যান বা তিনজন জ্ঞানী মানুষ, যারা কিনা আকাশের তারাকে অনুসরণ করে বেথেলহামে যান যীশু খ্রিষ্টের খোঁজে। বাইবেলে ঠিক এভাবে বলা না হলেও ম্যাথিউ (২:১-১২) তে এ ব্যাপারে কিছু কথা বলা আছে। সেখানে বলা হয়েছে জ্ঞানী মানুষ সম্পর্কে, “যে কিংবা যারা খোঁজ নিয়ে যিশুর সাথে দেখা করতে যান।” পরবর্তীতে মায়ের সাথে শিশু যিশুকে দেখে তাকে স্বর্ণ, ধূপ এবং গন্ধরস দেন। এখানে কিন্তু তিনি তিনজন জ্ঞানী মানুষের কথা কিংবা তাদের রাজাকে কিছু জিজ্ঞেস করে উটের পিঠে চড়ে আসার কথা বলেননি। তবে এ সবকিছুই কিন্তু আমরা প্রতি বছর বড়দিন এলেই বলতে থাকি!

যিশুর জন্ম দৃশ্য
যিশু খ্রিস্টের জন্ম দৃশ্য নিয়ে অনেক রকমের কথা বলা হয়। সবসময় আমাদের চিন্তা, আমাদের আঁকা ছবি, বর্ণনা-সবকিছুতেই দেবদূত, জ্ঞানী মানুষ, রাখাল এবং আরো অনেকের মাঝখানে আলো করে থাকেন যিশু খ্রিস্ট। তবে বাস্তবে এমন কিছুর কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায় না। লুক এবং ম্যাথিউ-এই দুজনের কথা এক্ষেত্রে আমরা যদি সত্যিও মেনে নিই, তবু তাদের দুজনের বর্ণনা কিন্তু কখনো একরকম ছিল না। ম্যাথিউ বলেছেন জ্ঞানী মানুষের কথা। আর অন্যদিকে লুক বলেছেন রাখালের কথা। সেইসাথে ভেড়া আর দেবদূতেরা তো ছিলেনই। তবে মজার ব্যাপার হলো এই দুটো দল কখনো একসাথে দেখা করেনি। লুক এবং ম্যাথিউ- দুজনের বর্ণনায় আলাদা আলাদাভাবে দেখতে পাওয়া গিয়েছে এদেরকে। জন্ম দৃশ্য নিয়ে যারা কাজ করেছেন, সবখানে পাওয়া গিয়েছে ষাঁড় এবং গাধাকে, যাদের কথা বাইবেলে কখনো বলাও হয়নি।

সান্তার বলগা হরিণ
বলা হয় সান্তা ক্লজ চরিত্রটি এসেছে মূলত সেইন্ট নিকোলাসের কাছ থেকে। সেইন্ট নিকোলাস আর বলগা হরিণের কি কোনো সম্পর্ক থাকতে পারে? আদতে বলগা হরিণের পুরো ব্যাপারটাই এসেছে সাইবেরিয়ার জাদুর মাশরুম বা আমানিতা মুসকারিয়া থেকে। এই মাশরুমটি খেলে বেশ একটা তন্দ্রাভাব কাজ করত মানুষের মধ্যে, দৃষ্টিভ্রম হতো। ফলে সে সময় আশেপাশে দেখা বলগা হরিণকেই আকাশে উড়তে দেখত তারা। কল্পনা করত বড়দিনের সময় সান্তা এমন হরিণে করে এসেই সব উপহার দিয়ে গিয়েছেন।

সাদিয়া ইসলাম বৃষ্টি

Previous Post

বড়দিন : খোদা ও মানুষের পুনর্মিলন ● পাস্টর এ এম চৌধুরী

Next Post

শুভ বড়দিনের লেখা ►সর্বজাতির মুক্তিদাতা যীশু খ্রিষ্ট ●মিথুশিলাক মুরমু

Admin

Admin

Next Post
শুভ বড়দিনের লেখা ►সর্বজাতির মুক্তিদাতা যীশু খ্রিষ্ট ●মিথুশিলাক মুরমু

শুভ বড়দিনের লেখা ►সর্বজাতির মুক্তিদাতা যীশু খ্রিষ্ট ●মিথুশিলাক মুরমু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 4 1 8 6 2
Users Today : 7
Views Today : 8
Total views : 184562
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In