• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
মঙ্গলবার, জুন ৯, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

রাজশাহী মেডিকেলে করোনা ওয়ার্ডে শয্যার চেয়ে বেশি রোগী ভর্তি

রাজশাহী মেডিকেলে করোনা ওয়ার্ডে শয্যার চেয়ে বেশি রোগী ভর্তি

Admin by Admin
জুন ৬, ২০২১
in Uncategorized
0 0
0
রাজশাহী মেডিকেলে করোনা ওয়ার্ডে শয্যার চেয়ে বেশি রোগী ভর্তি
0
SHARES
30
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

ধর্ম-দর্শন ● পঞ্চাশত্তমীর পর্ব ও পবিত্র আত্মার অবতরণ ○ পাস্টর কিশোর তালুকদার

মুক্তকথা ● বিবেকের বিশ্লেষণ ■ ডা. অলোক মজুমদার

মাদ্রাসায় গ্রামীণ ফোনের করপোরেট নম্বর ব্যবহার ‘বাধ্যতামূলক’

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা চিকিৎসার জন্য ওয়ার্ডে শয্যা রয়েছে ২৩২টি। আজ রোববার দুপুর পর্যন্ত হাসপাতালে রোগী ভর্তি রয়েছেন ২৩৫ জন। এটি গত প্রায় দেড় বছরে এক দিনে সর্বোচ্চ রোগী ভর্তি আছে।

এদিকে গত পাঁচ দিনের তুলনায় হাসপাতালে মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে মারা গেছেন ছয়জন। এর মধ্যে করোনায় দুজন আর উপসর্গে মারা গেছেন চারজন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আজ দুপুরে বলেন, হাসপাতালে শয্যা ২৩২টি থাকলেও তাঁরা বিকল্পভাবে কয়েকজন রোগীকে ভর্তি করতে বাধ্য হয়েছেন। করোনা ওয়ার্ডগুলোতেই কিছু শয্যা তৈরি করেছেন, যাতে রোগীরা চিকিৎসা সেবা পান। দু-এক দিনের মধ্যে করোনা চিকিৎসার জন্য আরেকটি ইউনিট খোলা হবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ছয়জনের। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিনজন এবং রাজশাহী, নাটোর ও চুয়াডাঙ্গার একজন করে আছেন। এর আগে গতকাল শনিবার ২৪ ঘণ্টায় মারা যান আটজন। ৪ জুন হাসপাতালে এক দিনে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ঈদের পর থেকে উদ্বেগজনক হারে বাড়ছে মৃত্যু। মে মাসের শেষ সপ্তাহ থেকে এ সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত ২৪ মে দুপুর থেকে আজ পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় সংক্রমিত ছিলেন ৬২ জন। অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা ওয়ার্ডে রোগী ভর্তি হয়েছেন ৩০ জন। এর মধ্যে ১৮ জন রাজশাহীর, ৮ জন চাঁপাইনবাবগঞ্জের, ৩ জন নওগাঁর এবং ১ জন নাটোরের। সব মিলিয়ে রোগী ভর্তি আছেন ২৩৫ জন। এর মধ্যে সর্বোচ্চ ১০৮ জন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের ৯৯ জন, নওগাঁর ১০ জন, নাটোরের ১০ জন, পাবনার ৬ জন ও কুষ্টিয়ার ২ জন রোগী ভর্তি আছেন। এর আগের দিন ভর্তি ছিলেন ২২৪ জন।

Previous Post

সিনোভ্যাকের টিকাও অনুমোদন পেল

Next Post

২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৯৭০, মৃত্যু ৩০

Admin

Admin

Next Post
২৪ ঘণ্টায় মৃত্যু  ৪০, শনাক্ত এক হাজার ১৪০

২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৯৭০, মৃত্যু ৩০

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 8 6 8 7
Users Today : 20
Views Today : 20
Total views : 180719
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In