• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
মঙ্গলবার, জুন ৯, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

রাজশাহীতে একদিনে শনাক্তের হার ৪২ শতাংশ ছাড়াল

রাজশাহীতে একদিনে শনাক্তের হার ৪২ শতাংশ ছাড়াল

Admin by Admin
জুন ১, ২০২১
in Uncategorized
0 0
0
রাজশাহীতে একদিনে শনাক্তের হার ৪২ শতাংশ ছাড়াল
0
SHARES
39
VIEWS
Share on FacebookShare on Twitter

রাজশাহীতে ২৪ ঘণ্টায় মোট ৪৬৫ জনের নমুনা পরীক্ষায় ১৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২ দশমিক ৫৮ শতাংশ। ঈদের পর এক দিনে শনাক্তের হার বিবেচনায় এটা দ্বিতীয় সর্বোচ্চ। নতুন ১৯৮ জন নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে।

২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে মোট ২৩১ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১১৩ জনের (৪৮ দশমিক ৯১ শতাংশ)। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা হয়েছে ৮৩ জনের নমুনা। করোনা শনাক্ত হয়েছে ২১ জনের (২৫ দশমিক ৩০ শতাংশ)। এর বাইরে রাজশাহীর বিভিন্ন উপজেলায় র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা হয়েছে মোট ১১৫ জনের।

RelatedPosts

ধর্ম-দর্শন ● পঞ্চাশত্তমীর পর্ব ও পবিত্র আত্মার অবতরণ ○ পাস্টর কিশোর তালুকদার

মুক্তকথা ● বিবেকের বিশ্লেষণ ■ ডা. অলোক মজুমদার

মাদ্রাসায় গ্রামীণ ফোনের করপোরেট নম্বর ব্যবহার ‘বাধ্যতামূলক’

এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৫০ জনের (৪৩ দশমিক ৪৭ শতাংশ)। রাজশাহী বক্ষব্যাধি হাসপাতালে জিন-এক্সপার্ট মেশিনে মোট ৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা শনাক্ত হয়েছে ১৪ জনের (৩৮ দশমিক ৮৮ শতাংশ)। সব মিলিয়ে ২৪ ঘণ্টায় জেলায় ৪৬৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৯৮ জনের। আজ মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য বিভাগ।

ঈদের পর থেকে রাজশাহীতে নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার বৃদ্ধির বিষয়টি লক্ষণীয়। গত ২৫ মে পাওয়া তথ্যে শনাক্তের হার ছিল ২১ দশমিক ৭ শতাংশ। পরদিন ২৬ মে শনাক্তের হার দ্বিগুণ হয়ে দাঁড়ায় ৪২ শতাংশে। ২৮ মে শনাক্ত হয় ৪৬ দশমিক ০২ শতাংশ, যা এ সময়ের মধ্যে সর্বোচ্চ। এরপর ২৯ মে ২২ দশমিক ২৯ শতাংশ, ৩০ মে ৩৭ শতাংশে ও ৩১ মে ২৯ দশমিক ২৬ শতাংশ হয়।

রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাবেরা গুলনেহার বলেন, জেলায় গত বছর করোনা শনাক্তের হার সর্বোচ্চ ৩০-৩৫ শতাংশের মধ্যে ছিল। কিন্তু এবার বেশ কয়েকবার ৪০ শতাংশের ওপরে উঠে গেছে।

এদিকে নতুন ১৯৮ জন নিয়ে রাজশাহী জেলায় মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ১৪। এর মধ্যে রাজশাহী নগরেরই ৭ হাজার ৩৩৭ জন। বাকি ১ হাজার ৬৭৭ জন জেলার ৯টি উপজেলার। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ হাজার ৪০৩ জন। এ পর্যন্ত মারা গেছেন ৮৬ জন।

রাজশাহী জেলায় গত বছরের ১২ এপ্রিল প্রথম করোনা শনাক্ত হয়। সেটি ছিল এ বিভাগে প্রথম করোনা রোগী শনাক্তের ঘটনা।

রাজশাহী সিভিল সার্জন মো. কাইয়ুম তালুকদার বলেন, রাজশাহীতে ঈদের পর সংক্রমণ বেড়ে গেছে। করোনা পরীক্ষার ল্যাবের পাশাপাশি তাই তাঁরা র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায়ও জোর দিয়েছেন।

Tags: potrikapotrika BDPotrika somoyer bibortan BDsomoyer bibortansomoyerbibortan potrika
Previous Post

ঢাকা মহানগরীকে আদিবাসী-অন্ত্যজ বান্ধবও করুন—মিথুশিলাক মুরমু

Next Post

করোনার টিকা নিশ্চিত করে ঈদের পর খুলবে বিশ্ববিদ্যালয়

Admin

Admin

Next Post
করোনার টিকা নিশ্চিত করে ঈদের পর খুলবে বিশ্ববিদ্যালয়

করোনার টিকা নিশ্চিত করে ঈদের পর খুলবে বিশ্ববিদ্যালয়

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 8 6 8 3
Users Today : 16
Views Today : 16
Total views : 180715
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In