ছত্তিশগড় মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলের উপস্থিতিতে রোববার কংগ্রেসে যোগ দেন ভারতের প্রথম তৃতীয় লিঙ্গ সুন্দরী ‘মিস ট্রান্স কুইন’ বীনা সেন্দার।
যোগদান ফরমে স্বাক্ষরের পর তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ও তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের উন্নয়নের জন্য কাজ করতে চান তিনি।
সমাজে তৃতীয় লিঙ্গের মানুষকে সহজে গ্রহণ করা হয় না বলেও অভিযোগ করেন তিনি। তৃতীয় লিঙ্গের কেউ কংগ্রেসে যোগ দেয়ায় ছত্তিশগড় কংগ্রেসকে বেশ অনুপ্রাণিত করেছে। এদিন রাজ্য কংগ্রেস এক টুইটারে জানায়, ‘কংগ্রেসের আদর্শে উজ্জীবিত হয়ে দলে যোগ দিয়েছেন মিস ইন্ডিয়া বীনা সেন্দার।
২০১৮ সালে অক্টোবরে মুম্বাইয়ে আয়োজিত জাতীয় পর্যায়ের তৃতীয় লিঙ্গের সুন্দরী প্রতিযোগিতায় ‘মিস ট্রান্স কুইন ইন্ডিয়া ২০১৮’ এর খেতাব জয় করে নেন ২৫ বছর বয়সী বীনা।
এবার তিনি নাম লিখিয়েছেন ব্যাংককে আয়োজিত ‘মিস ইন্টারন্যাশনাল কুইন ২০১৯ যা সোমবার থেকে শুরু হয়েছে।
এই আসরে যোগদানের আগেই ছত্তিশগড় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে রাজনীতিতে নেমে পড়েন মিস ট্রান্স কুইন ইন্ডিয়া।





Users Today : 15
Views Today : 18
Total views : 184502
